আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
54 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (46 points)
আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন সময় টাকা হারিয়ে যায়, চুরি যায়, কেউ ঠকিয়ে নেয়, মূল্য অতিরিক্ত নিয়ে নেয়, আমার ক্ষেত্রে বিশেষ যেইটা হয়, আমার ভার্সিটির ক্লাসের কোনো ঠিক নেই, হঠাৎ আগের রাতে ক্লাস ক্যান্সেল, কিংবা বাড়ি আসার দিন দেখি যাওয়া সম্ভব হচ্ছে না, ট্রেনের টিকেট কাটা থাকলে সেটা লস হয়, আবার নতুন করে পরের দিন টিকেট কাটা লাগে। অনেক সময় ভুল ট্রেনের টিকেট কেটে ফেলি, এভাবে 100-150 টাকা টিকেট প্রতি অপচয়/লস হয়।
এমনিতে আমি স্টুডেন্ট, পিতামাতার বিশেষ সামর্থ্য নেই, কষ্ট করেই দিন চলে। আমি নিজেও নিয়ত থাকলেও দান সদকা সেভাবে করতে পারি না। আর এভাবে যদি টাকা লস হয় সেটা অত্যন্ত খারাপ লাগে। এই টাকা অনেকে বলে যা হয়েছে হয়েছে, ইচ্ছা করে করি নী, কিংবা এতে আমার হাত ছিল না তাই ভেবে নিই যে দান করে দিয়েছি। এরকম কি হয়?


এই টাকাগুলো লস হলে কোনো দানের সওয়াব তো পাওয়া যাবে না, আবার আমি যে দান করতে পারলাম না, সেই ক্ষতিও হয় যাচ্ছে। এই ক্ষেত্রে কিভাবে মনকে বুঝাবো বা সবর করবো?

1 Answer

0 votes
by (806,910 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবু সাঈদ খুদরী ও আবু হুরাইরাহ (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত। 
عن أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا يُصِيبُ المُسْلِمَ مِنْ نَصَبٍ، وَلاَ وَصَبٍ، وَلاَ هَمِّ، وَلاَ حُزْنٍ، وَلاَ أَذًى، وَلاَ غَمِّ، حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا؛ إِلاَّ كَفَّرَ الله بِهَا مِنْ خَطَايَاهُ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা, রোগ-ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানী আপতিত হয়, এমনকি যে কাঁটা তার দেহে বিদ্ধ হয়, এ সবের দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।(সহীহুল বুখারী, পৰ্ব ৭৫ : রুগী, অধ্যায় ১, হাঃ ৫৬৪১-৫৬৪২; মুসলিম, পর্ব ৪৫ : সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ১৪, হাঃ ২৫৭৩)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
টাকার হারিয়ে গেলে বা কোনো কারণে লস হলে এজন্যও একজন মু'মিন সওয়াব পাবে। অত্যান্ত সতর্কতার সাথে পদক্ষেপ নিবেন।তাহলে আর লস হবে না। যখনই কিছু হারিয়ে যাবে।তখন বেশী বেশী ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...