সাধারণত আমার হায়েজ সব সময় ৭ দিন থাকে এবং যেই ওয়াক্তে হায়েজ শুরু হয় দেখা যায় সাত দিন পর সেই ওয়াক্তে গিয়েই শেষ হয়। ২১ তারিখ আসরের নামাজ পড়ে কুরআন তেলাওয়াত করার সময় আমার হায়েজ শুরু হয় বলে আমি টের পাই, সাত দিন হিসাব করে কাল আসরের ওয়াক্তে আমার হায়েজ শেষ হওয়ার কথা, কিন্তু এখন রাত একটার একটু আগে ঠিক করে আমি দেখতে পাই যে সম্পূর্ণ ক্লিন। টিস্যু গভীরে প্রবেশ করালে আবছা অল্প লালচে কিছু চোখে পড়ে।এখন কি আমি অভ্যাসবশত কালকে অব্দি অপেক্ষা করে তারপর রোজা রাখা শুরু করব নাকি আজকে থেকেই সেহেরী করে রোজা রাখা শুরু করব আজকে থেকে রোজা শুরু করলে কি আমার তারাবি পড়তে হবে নাকি শুধু এশার নামাজ পড়ে রোজা রাখা শুরু করব? এত রাতে গোসল করে রান্না করে রোযা রাখার পর সকালে যদি দেখি পিরিয়ড শেষ হয়নি তাহলে খুব খারাপ লাগবে।