আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১) আমি মধ্যরাতে স্বপ্নে দেখলাম আমার খুব সহজেই নরমাল ডেলিভারিতে একটা সুস্থসবল পূত্র সন্তান জন্ম হয়েছে । খুব খুশি ছিলাম । এটার ব্যাখ্যা থাকতে পারে উস্তায? বাস্তবে আমার প্রেগন্যান্সি চলছে ।
২) আমি সুতির পায়জামা পরিহিত অবস্থায় জায়নামাজে বসেছিলাম, ১দিরহাম পরিমাণ স্রাব নির্গত হয়ে পায়জামা ভিজে যায় কিন্তু তাৎক্ষণিকভাবে চেক করেও জায়নামাজে কোনো প্রকার চিহ্ন দেখিনি, এতে জায়নামাজ পাক ধরে নিব?