পিরিয়ড শুরু হয়েছে ২৬ তারিখ এশার ওয়াক্ত থেকে, তখন লাল রক্ত দেখা গিয়েছে। এরপর থেকে এখন শুধু পিংক কালার স্পটিং দেখা যাচ্ছে অথবা কোন সময় হালকা লাল কালার। এখন রোজা রাখা নিয়ে কনফিউশান তৈরি হচ্ছে। পিরিয়ডের রেগুলার অভ্যাস(৩-৫দিন) তবে এখনো তো ৩দিন হয়নি, বন্ধ হয়ে গেল নাকি কিছুই বুঝতে পারছি না।
১/এমতাবস্থায় কি রোজা রাখব, নামাজ পড়ব?
২/আর যদি রোজা নামাজ ছেড়ে দিই। কিন্তু ৩দিনের আগে স্পটিং বন্ধ হয়ে যায়। তাহলে এই যে দুইটা রোজা ভঙ্গ করা হলো এর জন্য কি কাজা যথেষ্ট হবে অথবা কাফফারা আদায় করতে হবে কিনা?
প্লিজ একটু দ্রুত আন্সার দিবেন শায়খ। জাযাকুমুল্লাহু খাইরান।