আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
ছোট থেকে শুনে আসছি রমাদানের প্রথম দশক রহমতের,দ্বিতীয় দশক মাগফিরাতে,তৃতীয় দশক নাজাতের।কিন্তু কিছুদিন আগে দেখলাম নুসুসের টেলিগ্রাম গ্রুপে দিয়েছে এই হাদিস কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়।রমাদানের প্রত্যেকটা দিন রহমতের,প্রত্যেকটা দিন মাগফিরাতের,প্রত্যেকটা দিন নাজাতের।সব দিন সমান গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে বিস্তারিত জানতে চাই।