আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
94 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
আজকে ৪০ দিনেরও বেশি ইস্তেখারা করছি,যখন থেকে বিয়ের উদ্দেশ্যে কথা হচ্ছিলো তখন থেকে ইস্তেখারা করছিলাম যে আল্লাহর তরফ থেকে কল্যাণ হয় তাহলেই যেনো সামনের দিকে যায়। পাত্রের সাথে সাক্ষাৎ এর পূর্বে ২ টি স্বপ্ন দেখেছিলাম

১। আমি আমার বান্ধবী কে একটি ঘুড়ি দেখিয়ে বলছিলাম ঘুড়িটা উড়ানোর জন্য এখন সুতো লাগবে,তো ২ জন মিলে একটা অনেক কালার এর খুব সুন্দর একটি সুতা দিয়ে ঘুড়িটা বাদছিলাম আর তখনই একটি শব্দ স্বপ্নের মধ্যেই '' ক,খ( পাত্রের নাম হবে ক,খ এর জায়্গয়)  চেক ইন( check in)।ঘুম ভেঙে যায়,রাত ৪ টা বাজবে,উঠে তাহাজ্জুদ পড়লাম

২। মাগরিব এর নামাজ পড়ে দোয়া করে জায়নামাজ এ চোখ লেগে যায়। বিয়ের বিষয় নিয়ে অবশ্যই দোয়া করেছি।

তখন একটি স্বপ্ন দেখলাম। স্বপ্নে, কে যেনো বলছে " ভালো হবে" তার পরই ঘুম ভেঙে যায়।

 পাত্রের সাথে সাক্ষাৎ এর পর পাত্র সময় নিয়েছেন, ইস্তেখারা করবেন রমাদানে,আল্লাহ পথ দেখাবেন এটা বলে।

আমিও ২ টা স্বপ্ন দেখেছি রমাদানে,রোজা অবস্থায়।

৩। ৩য় স্বপ্ন, ৪০০ বার দূরদ পড়ে,রুকিয়া শুনতে শুনতে ঘুমিয়ে যাই আসর এর পর,রমাদানে।

"পাত্র আমার জন্য ২ বার ২ টা বকুল ফুল এর মালা এনেছে,কিন্তু ফুল গুলো তাজা নয়,আর একদম অল্প কয়েকটি,তাই নিয়ে চলে গেলো,  ৩য় বার সাদা কালার এর একটা খুব সুন্দর তাজা ফুলের মালা এনে হাতে পরিয়ে দিয়েছে"

৪। ৪র্থ স্বপ্ন
"পাত্র এবং তার সাথে একজন আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন আর আমার পরিবার এর সবাই দূর থেকে দেখছেন এবং পিছন থেকে আমিও দেখছি"

( সকালে ১৭ মিনিট এর একটা মহান আল্লাহর ৯৯ নাম এর মোনাজাত করে,ইরাকএর সালাত আদায় করে ঘুমানোর সময় দেখেছি,রমাদানে)"

1 Answer

0 votes
by (804,930 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
خير لنا و شر علي أعدائنا والحمدلله رب العالمين
(ভালো আমাদের জন্য,খারাপ আমাদের শত্রুদের জন্য,সমস্ত প্রশংসা আল্লাহ তা'আলার।)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَال: (الرُّؤْيَا ثَلاثٌ : فَبُشْرَى مِنَ اللَّهِ ، وَحَدِيثُ النَّفْسِ ، وَتَخْوِيفٌ مِنَ الشَّيْطَانِ فَإِنْ رَأَى أَحَدُكُمْ رُؤْيَا تُعْجِبُهُ فَلْيَقُصَّ إِنْ شَاءَ وَإِنْ رَأَى شَيْئًا يَكْرَهُهُ فَلا يَقُصَّهُ عَلَى أَحَدٍ وَلْيَقُمْ يُصَلِّي )
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ স্বপ্ন তিনি প্রকার। (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, (২) বান্দার মনের খেয়াল এবং (৩)শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শনমূলক কিছু। অতএব তোমাদের কেউ পছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে তা ইচ্ছা করলে অপরের কাছে ব্যক্ত করতে পারে। আর সে অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখলে যেন তা ব্যক্ত না করে এবং উঠে নামায পড়ে।( সহীহ বুখারী-৭০১৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/734

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার স্বপ্নটি পজিটিভ মনে হচ্ছে। তথাপব আপনি আরো ৭ দিন ইস্তেখারা করে তারপর মাতাপিতা ও পরিবারের বড়দের সাথে পরামর্শ করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করবেন। ইস্তেখারা সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1472

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)  এটা কল্পনাপ্রসূত স্বপ্ন।
(২)  এই স্বপ্ন দ্বারা ইতিবাচক ইঙ্গিত বুঝা যাচ্ছে।
(৩) এই স্বপ্ন দ্বারাও ইতিবাচক ইঙ্গিত বুঝা যাচ্ছে।
(৪) এই স্বপ্ন দ্বারাও ইতিবাচক ইঙ্গিত বুঝা যাচ্ছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। উস্তায দয়া করে আমাকে কোনো দিক নির্দেশনা অথবা আমল দিবেন,আমি ইস্তেখারা চলমান রেখেছি আলহামদুলিল্লাহ। পাত্র বলেছে রমাদানে ইস্তেখারা করে জানাবে,কিন্তু কিছুই জানায়নি,আমার পক্ষ থেকে আমি কি আমল করতে যেট আল্লাহর তরফ থেকে কল্যাণ দান এর জন্য। 
by (804,930 points)
আপনি বেশী বেশী ইস্তেগফার ও দুরুদ পাঠ করবেন। এবং তাহাজ্জুদের নামায পড়ে আল্লাহর কাছে দু'আ করবেন।
by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার স্বপ্ন গুলো তো ইতিবাচক ছিলো,পাত্রের সাথে দেখা করার আগেও পাত্র বলেছিলো যে তার ইস্তেখারা করার পর পজিটিভ এর দিকে যাবার সম্ভাবনা। দেখার ৩০ দিন পর এসে যা বলেছে তার মেসেজ টা আমি দিচ্ছি। উস্তায আপনি দেখেন পাত্র যা বলেছে।



""আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। প্রথমেই বিলম্বের কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। 

রমাদ্বানে নিয়মিত প্রতিদিন ইস্তেখারার মাধ্যমে এই উপলব্ধি করলাম যে আমাদের সামনে অগ্রসর হওয়া কল্যাণকর হবে না। সুতরাং, আমার কোনো কথা বা আচরণে আপনি ব্যথিত হয়ে থাকলে দয়া করে ক্ষমা করে দেবেন। আল্লাহ যাকে আপনার জন্য নির্ধারণ করে রাখছেন, আশা করি আপনি শীঘ্রই তাকে খুঁজে পাবেন। 

আল্লাহ্ আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সফলতা দান করুন। আমার জন্যও দুয়া করবেন। 

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ।""


উস্তায আজকে আমার মনে হচ্ছে আমি এক নতুন দুনিয়ায়,আমার গলা শুকিয়ে যাচ্ছে, বুক ভারী হয়ে যাচ্ছে, পরিবারে জানাতে পারছি না কিছু,আমার মনে হচ্ছে যে আল্লাহ আমাকে পজিটিভ দেখালেন আর পাত্র কে কিছুই দেখালেন না কেনো?

আমি তো পাগল হয়ে যাচ্ছি উস্তায।জীবনে এই প্রথম এমন পরিস্থিতি, আমি কোনো কাজ করতে পারছি না,খেতে পারছি না। দয়া করে আমাকে এমন কিছু দিন যেনো আমি আল্লহর পথে ফিরে আসি,আমি কি করবো উস্তায!???
এই ৩০ দিন এর অপেক্ষা আমি ভুলতে পারছি না। পুরো ৯০ দিন এর আলোচনা এটা বিয়ের উদ্দেশ্য।  আর লাস্ট ৩০ টা দিন আমি শুধু অপেক্ষা করে গিয়েছি হয়তো সময় নিচ্ছে পজিটিভ কিছু হবে....

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...