আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
43 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
শাইখ ছেলে বাবুর নাম কি আহমাদ নাফিয়ু রাখা যাবে?দুইটা নামের একসাথে অর্থ কি আসবে?

নাফিয়ু  যেহুতু আল্লাহর নাম তাই এইক্ষেত্রে বিধান জানতে চাচ্ছি।

বাচ্চার তাহনিক এবং  আকিকা দেয়ার সুন্নাহ সম্মত  নিয়ম জানতে চাচ্ছি।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আমরা এভাবেও বলতে পারি যে, পিতা-মাতার উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে, তার জন্য সুন্দর নাম নির্বাচন করা।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও  আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.

অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০

হযরত আবুদ দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

إِنّكُمْ تُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ بِأَسْمَائِكُمْ، وَأَسْمَاءِ آبَائِكُمْ، فَأَحْسِنُوا أَسْمَاءَكُمْ.

কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস ৪৯৪৮
,
আরো জানুনঃ 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন, 
أَحْمَد [حمد]
[আহ্মাদ] শব্দের অর্থঃ-
অধিকতর প্রশংসনীয়
হযরত মুহাম্মদ (স)-এর আরেক নাম।

نَافِع [نفع]
[নাফি'] শব্দের অর্থঃ-
উপকারকারী
উপকারী
হিতকর
কল্যাণকর
লাভজনক

দুইটা নামের একসাথে অর্থঃ অধিকতর প্রশংসনীয় উপকারকারী।

এ নাম রাখা যাবে।

★বাচ্চা জন্মের পর তাহনিক করাবেন।
খেজুর দিয়ে তাহনিক করানো উত্তম। যদি খেজুর না থাকে তাহলে মধু দেওয়া যাবে।

 তাহনিক করানো সুন্নাহ, অর্থাৎ নবজাতকের মুখে খেজুর চিবিয়ে নরম করে দেওয়া। খেজুর না থাকলে মিষ্টি দ্রব্যের মধ্যে মধু দেওয়া উত্তম। (সহিহ বুখারি, ২/৮২১)

হজরত আবু মুসা আশআরি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমার একটি ছেলে জন্ম নিল, আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে নিয়ে এলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নাম রাখেন ইবরাহীম এবং তাকে তাহনীক করান খেজুর দিয়ে। (সহীহ মুসলিম, হাদীস, ৫৭৩৯, মুসন্নাফে ইবনে আবী শাইবা, হাদীস, -২৩৯৪৮)

আপনি নিজে যদি তাহনিক করান,সেক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করতে পারেনঃ-

প্রথমে খেজুর প্রস্তুত করা:

পাকা ও নরম খেজুর নিতে হবে।

যদি শক্ত হয়, তবে ভালোভাবে চিবিয়ে বা মিহি করে নরম করতে হবে।

খেজুর না থাকলে মধু বা অন্য মিষ্টি খাবার ব্যবহার করা যেতে পারে (তবে খেজুরই উত্তম)।

★নরম করা খেজুর আঙুলের ডগায় নিয়ে শিশুর মুখের তালুতে (উপরের ভেতরের অংশে) হালকাভাবে ঘষে দেওয়া হবে।

খুব অল্প পরিমাণ দেওয়া হবে যাতে শিশু সহজে গিলতে পারে।

শিশুর জন্মের পর যত দ্রুত সম্ভব করা ভালো।

অনেক সময় এটি আযানের আগে বা পরে করা হয়, তবে তাহনিকের জন্য আযান দেওয়া শর্ত নয়।

তাহনিকের পর শিশুর জন্য কল্যাণ, ঈমান, দীর্ঘ জীবন ও নেককার হওয়ার দোয়া করা সুন্নাহ।

হাদীস শরীফে এসেছেঃ- 
আসবা বিনতে আবি বকর (রাঃ) বলেন:

"আমি আব্দুল্লাহ ইবনে যুবায়ের (রাঃ)-কে জন্ম দেওয়ার পর তাকে নবী ﷺ-এর কাছে নিয়ে গেলাম। তিনি খেজুর চাইলেন, চিবিয়ে তার মুখে দিলেন এবং শিশুর জন্য দোয়া করলেন।"
(সহীহ বুখারী: ৫৪৬৭)

আকীকা সংক্রান্ত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...