আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
উস্তাদ, আমার বড় ভাই ব্যবসায়িক কাজে অনেকের কাছে টাকা পাই। তা আনুমানিক ২০ লাখ+। আর এই টাকা ব্যবসায়ের কারণে দিন দিন বাড়তেছে। কিছু পরিশোধ হচ্ছে আবার কিছু নতুন করে হচ্ছে। এইটা নগদ টাকার লেনদেন না বাই প্রোডাক্ট মানি। এই টাকার মধ্য থেকে ৪/৫ লাখের মতো না পাওয়ার সম্ভাবনা আছে। আর দুয়েকজন মারাও গেছে। আর ভাইয়ার কাছে অন্যান্যরা ৫/৬ লাখের মতো পাবে। এমতাবস্থায় ভাইয়া যা পাবে আর ভাইয়ার কাছে অন্যান্যরা যা পাবে সবকিছুকে এডজাস্ট করে কি যাকাতের হিসাব হবে? আর এইটা কি যাকাতের শর্ত ফিলাপ করে? আর যদি শর্ত ফিলাপ করে থাকে তাহলে কিভাবে যাকাত প্রদান করবে?
জাযাকুমুল্লাহু খইরন উস্তাদ