আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
69 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (2 points)
আসসালামু আলাইকুম।
আমার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আমি নিয়মিত কুরআন তিলাওয়াত করার চেষ্টা করি। কুরআন পড়ার সময় অনেক আয়াত আমার খুব ভালো লাগে এবং কিছু আয়াত আমাকে গভীরভাবে ভাবায়। তখন আমার ইচ্ছে হয় সেই আয়াতগুলোর নম্বর ও অনুবাদ আমার ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখি। শুধু তাই নয়, সেই আয়াত থেকে আমি যা বুঝলাম, যা শিখলাম, বা যেভাবে আমার মনে প্রভাব ফেললো সেগুলোও নিজের ভাষায় লিখে রাখতে চাই।

কিন্তু আমার মনে একটা দ্বিধা কাজ করে। আমি ভাবি, এভাবে নিজের মতো করে বোঝা ও লেখা ঠিক হবে কিনা। এতে কোনো ভুল হয়ে যাবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা, তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি কুরআনের প্রতি পূর্ণ সম্মান রেখে এই কাজটি করতে চাই। তাই সঠিক দিকনির্দেশনা না পেলে শুরু করতেও সাহস পাচ্ছি না। আমার উদ্দেশ্য শুধু শেখা ও নিজের আমল উন্নত করা। দয়া করে আমাকে জানান, এভাবে করা ঠিক হবে কিনা।

1 Answer

0 votes
by (805,920 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন, 
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا
তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?(সূরা মুহাম্মদ-২৪)

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا
এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারও পক্ষ থেকে হত, তবে এতো অবশ্যই বহু বৈপরিত্য দেখতে পেত।(সূরা নিসা-৮২)

كِتَابٌ أَنزَلْنَاهُ إِلَيْكَ مُبَارَكٌ لِّيَدَّبَّرُوا آيَاتِهِ وَلِيَتَذَكَّرَ أُولُو الْأَلْبَابِ
এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।(সূরা ২৯)

وَالَّذِينَ إِذَا ذُكِّرُوا بِآيَاتِ رَبِّهِمْ لَمْ يَخِرُّوا عَلَيْهَا صُمًّا وَعُمْيَانًا
এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না।(সূরা ফুরকান-৭৩)

قال حسن ابن على 
’’إن من کان قبلکم رأوا القرآن رسائل من ربّہم، فکانوا يتدبّرونہا بالليل، ويتفقّدونہا بالنہار۔‘‘(التبیان في آداب حملۃ القرآن للنووي، باب: ۵، ص: ۵۴) 

قال الحسن البصرى 
’’نزل القرآن ليُتَدَبَّر ویُعمل بہ؛ فاتخذوا تلاوتہٗ عملاً۔‘‘  (مدارج السالکین لابن القیم، ج: ۱، ص:۴۵۲) 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কুরআন তিলাওয়াতের সময় আয়াতগুলোর নম্বর এবং অনুবাদ ব্যক্তিগত ডায়েরিতে লিখে রাখতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...