আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
42 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (8 points)
edited by
আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম।
১।আমার বিয়ের ৫ বছর এখনো নিঃসন্তান। চেষ্টা করেও হচ্ছেনা নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আলহামদুলিল্লাহ। গত পরশু রাত দেড়টার দিকে আমি স্বপ্নে দেখি আমি গর্ভবতী ও হালকা ব্যাথা উঠছে আমার একটা সন্তান প্রসব হয়েছে তারপরও পেট ফুলো লাগতেছে এজন্য কে জানি আমাকে বলতাছে আমার আরেকটা সন্তান হবে মানে জমজ সন্তান হওয়া নিয়ে স্বপ্ন দেখেছি।এছাড়া আগেও সরাসরি প্রসব দেখিনি কিন্তু আকার ইঙ্গিতে দেখেছি আমার সন্তান হয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি?

২।আমার স্বামী ইতালিতে থাকে।বিয়ের আগে থেকেই আমাকে নেওয়ার কথা পরবর্তীতে বলছে সে দেশে আসবে আমাকে নিবেনা।আমিও আগে বেশি চাপ দেইনি।সে এখন বলে দীর্ঘ সময়ের জন্য দেশে আসতে আরোও ২/৩ বছর লাগতে পারে। আমার চরিত্র হিফাজত করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে।আর একটা কোনো সন্তানও নেই ডাক্তাররা হাসবেন্ড এর সাথে না হলেও ৬ মাস/১ বছর একসাথে দীর্ঘসময় থাকতে বলে যেইটা সম্ভব হয়না।এখন ১ মাসের বেশি থাকতে পারবেনা।এজন্য চরিত্র হিফাজত+সন্তান ইত্যাদি কথা ভেবে আমি ইতালি যাওয়ার জন্য জোড় দিচ্ছি। কিন্তু ইতালিতে নাকি একটা নতুন আইন চালু হচ্ছে যেখানে মেয়েরা বোরখা-নিকাব পড়তে পারবেনা। আমি যেহেতু পর্দা করি ওইখানে গেলে লং ফ্রক অথবা গাউন এর সাথে হিজাব বেধে মাস্ক পড়লে কি আমার পর্দা হবে?যেহেতু মাস্ক পড়লে কপাল ও ভ্রুর সাথে চোখের নিচের অনেক অংশ বুঝা যায়।

৩।আমার শশুড়বাড়ি ঘরের বাহিরে একপাশে ঝাড়ু দিয়ে অন্য চাচাশ্বশুড়দের জায়গায় ফেলা হয় এক্ষেত্রে কি গোনাহ হবে?তাদের গাছের পাতাও আমি ঝাড়ু দেই।

অগ্রিম জাযাকাল্লাহ খইরন।

1 Answer

0 votes
by (762,960 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الرُّؤْيَا الْحَسَنَةُ مِنَ الرَّجُلِ الصَّالِحِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ".

আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নেককার লোকের ভাল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
(বুখারী শরীফ ৬৫১২)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى ـ هُوَ ابْنُ سَعِيدٍ ـ قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، قَالَ سَمِعْتُ أَبَا قَتَادَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الرُّؤْيَا مِنَ اللَّهِ، وَالْحُلْمُ مِنَ الشَّيْطَانِ ".

আহমাদ ইবনু ইউনুস (রহঃ) ... আবূ কাতাদা (রাঃ) সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর অশুভ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
(৬৫১৩)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي ابْنُ الْهَادِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا، وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لأَحَدٍ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ ".

আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। তাই সে যেন এর উপর আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। তাই সে যেন এর অনিষ্টতা থেকে আল্লাহর আশ্রয় চায়। আর কারো কাছে যেন তা বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি সাধন করবে না।
(বুখারী শরীফ ৬৫১৪)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
https://ifatwa.info/85842/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 
স্বপ্নে মায়ের বাচ্চা হতে দেখার অনেক অর্থ হতে পারে। এই অর্থ সমূহের মধ্যে সর্বেত্তম অর্থ হল, ঐ ঘরে আল্লাহর রহমত ও বরকত নাযিল হবে।

★সুতরাং আপনার ঘরে আল্লাহর রহমত ও বরকত নাযিল হবে,এবং স্বামীর সাথে থাকলে অচিরেই আপনার গর্ভে আল্লাহর রহমত স্বরুপ সন্তান আসতে পারে,ইনশাআল্লাহ। 

(০২)
না, এভাবে পূর্ণ পর্দা হবেনা।

এক্ষেত্রে শরীয়তের বিধান পরিপূর্ণ মেনে চলতে না পড়ার দরুন সে দেশে যাওয়া আপনার জন্য জায়েজ হবে না। 

বিস্তারিত জানুনঃ- 

(০৩)
চাচা শ্বশুড়দের অনুমতি স্বাপেক্ষে এই কাজ করতে পারেন।

অন্যথায় নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...