আসসালামু আলাইকুম উস্তায। আমার বাবা নিজের দোকান অন্য লোকের কাছে ভাড়া দিয়েছে, ১৫ লাখ টাকা সিকিউরিটি নিয়েছে। এই টাকা টা তো আব্বার জন্য ঋণ।
কিন্তু আব্বা নিজের বাড়ি করার জন্য গ্রামের বাড়ি বেচে কিছু টাকা পেয়েছে (২৭ লাখ), যেটা আবার আরেকজন লোক কে আব্বা ঋণ দিয়েছে।
এখন আব্বার হাতে আছে ৮০ হাজার টাকা ( সিকিউরিটি মানি যে ১৫ লাখ তাও খরচ করা হয়ে গিয়েছে) । উল্লেখ্য আব্বা এখন ভাড়া বাসায় থাকে।
এ অবস্থায় আব্বার কি যাকাত ফরজ?