আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
680 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (33 points)
reshown by
আমি আমার বোন কে মজা করে বললাম "আমি বিদেশী মেয়ে বিয়ে করবো"
ও প্রতিউত্তরে বললো,"ইতা হিন্দু"

এই উত্তর দ্বারা আমার বোনের ঈমানের সমস্যা হবে কি না? যেহেতু নবী কারীম (সা:) নিষেধ করেছেন কোনো মুসলমান কে কাফের বলতে,কেননা তা যেকোনো একজনের উপর পড়বে।

(আমার বোন এর বয়স ১৬+,,তেমন বুজ-জ্ঞান নাই)

1 Answer

0 votes
by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কোনো ধর্মের অনুসারী কে তাদের ধর্মের পরিচয়ে ডাকা নাজায়েয কিছু নয়। বরং তাদেরকে তাদেরকে তাদের ধর্ম পরিচয়ে ডাকা যাবে। যেমন ইহুদী খৃষ্টানকে তাদের ধর্ম পরিচয়ে ডেকেছেন,

আল্লাহ তা’আলা বলেন,
لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّلَّذِينَ آمَنُواْ الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُواْ وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَّوَدَّةً لِّلَّذِينَ آمَنُواْ الَّذِينَ قَالُوَاْ إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لاَ يَسْتَكْبِرُونَ
আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন এবং আপনি সবার চাইতে মুসলমানদের সাথে বন্ধুত্বে অধিক নিকটবর্তী তাদেরকে পাবেন, যারা নিজেদেরকে খ্রীষ্টান বলে। এর কারণ এই যে, খ্রীষ্টানদের মধ্যে আলেম রয়েছে, দরবেশ রয়েছে এবং তারা অহঙ্কার করে না। ( সূরা মায়েদা-৮২)

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللّهِ وَقَالَتْ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللّهِ ذَلِكَ قَوْلُهُم بِأَفْوَاهِهِمْ يُضَاهِؤُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُواْ مِن قَبْلُ قَاتَلَهُمُ اللّهُ أَنَّى يُؤْفَكُونَ
ইহুদীরা বলে ওযাইর আল্লাহর পুত্র এবং নাসারারা বলে ‘মসীহ আল্লাহর পুত্র’। এ হচ্ছে তাদের মুখের কথা। এরা পূর্ববর্তী কাফেরদের মত কথা বলে। আল্লাহ এদের ধ্বংস করুন, এরা কোন উল্টা পথে চলে যাচ্ছে।( সূরা তাওবাহ-৩০) 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (33 points)
(আবার হয়ত বিরক্ত বোধ করবেন,প্রশ্ন করায়)

মুল বিষয়টা হচ্ছে আমার নিয়ত "মুসলিম কোনো বিদেশী নারীকে বিয়ে করবো"
বোন উত্তরে বলেই ফেল্লো 'ইতা হিন্দু' শুদ্দ্ব বাংলায় বলে 'এসব হিন্দু'।
এখন আমার মনে প্রশ্ন জাগে,
বাংলাদেশ ছাড়া বাকি 
* বিদেশে অনেক কোটি কোটি মুসলমান রয়েছে।* এজন্য আমার  বোনের উক্ত কথায়, যারা হিন্দু তাদের উপরে বর্তালে অবশ্যই অসুবিধে নাই। কিন্তু আমার বোনের 'বিদেশি এসব হিন্দু' কথার দ্বারা বাকি শত কোটি মুসলিম দের উপরে বর্তাবে কি না,,সেই চিন্তায় বিষন ভোগছি।


by (809,370 points)
জ্বী, এভাবে বলা উচিৎ হয়নি। ঢালাওভাবে সবাইকে হিন্দু বলা কখনো উচিৎ হয়নি। তবে যেহেতু দ্বীন সম্পর্কে তাদের উদাসিনতাকে উদ্দেশ্য করে  এমনটা আপনার বোন বলেছেন, তাই আপনার কোনো বোনের কোনো গোনাহ হবে না। 
by (33 points)
আমার বোনের ঈমান নবায়ন করা জরুর নাকি তাওবা যথেষ্ট হবে?

by (809,370 points)
না, ঈমান নবায়ন জরুরী নয়।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...