আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
73 views
in সালাত(Prayer) by (5 points)
আস-সালামুয়ালাইকুম

বিতর নামাজে ৩য় রাকাতে সূরা মিলানো কি ওয়াজিব নাকি সুন্নাহ?

বিতরের ৩য় রাকাতে কিরাত না পড়লে নামাজ বাতিল হয়ে যাবে কি? আসলে আমি এতোদিন জানতাম না যে ,৩য় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে হয়। আমি সূরা ফাতিহার পরে তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়তাম। ২য় রাকাতে বৈঠেকও বসতাম না। সরাসরি উঠে যেতাম এবং ৩য় রাকাতে বৈঠক করে নামাজ শেষ করতাম। হঠাৎ একজনের থেকে জানতে পারলাম এইটা ভুল। আমি যে এতদিন ভুল করেছি আমার নামাজ কি বাতিল হয়ে যাবে?? তাহলে এখন আমার করণীয় কি?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিতিরের নামাযের তৃতীয় রাকাতে সূরা মিলানো ওয়াজিব। সাহু সিজদা ওয়াজিব হবে। সাহু সিজদা না দিলে ওয়াক্তের ভিতর নামাযকে দোহড়ানো ওয়াজিব। নামাযের ওয়াক্ত চলে গেলে তখন দোহড়ানো মুস্তাহাব। 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অতীতের যতটি বিতির নামাযকে তৃতীয় রাকাতে সূরা মিলানো ব্যতিত পড়েছেন, সবগুলো নামাযকে সম্ভব হলে দোহড়িয়ে পড়া মুস্তাহাব। 

مأخَذُ الفَتوی
البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 46):
"(قوله: وقرأ في كل ركعة منه فاتحة الكتاب وسورة) بيان لمخالفته للفرائض فيقرأ في كل ركعة منه حتما ونقل في الهداية أنه بالإجماع وفي التجنيس لو ترك القراءة في الركعة الثالثة منه لم يجز في قولهم جميعًا."

الفقه علی مذاهب الأربعة: (259/1، ط: دار احیاء التراث العربي)
ضم سورة إلی الفاتحة في جمیع رکعات النفل والوتر والأولیین من الفرض ویکفي في أداء الواجب أقصر سورة أو ما یماثلها کثلاث آیات قصار أو آیة طویلة والآیات القصار الثلاث.

الدر المختار: (9/1- 10، ط: سعید)
(ولونسیہ) أی القنوت( ثم تذکرہ فی الرکوع لایقنت) فیہ لفوات محلہ (ولایعود الی القیام) فی الاصح لان فیہ رفض الفرض للواجب (فان عادالیہ وقنت ولم یعدا لرکوع لم تفسد صلا تہ)لکون رکوعہ بعدقراء ۃ تامۃ..(وسجد للسہو)قنت اولا لزوالہ عن محلہ۔

حاشیة الطحطاوی علی مراقی الفلاح: (ص: 461، ط: دار الکتب العلمیة)
وإن تكرر" بالإجماع كترك الفاتحة والاطمئنان في الركوع والسجود والجلوس الأول وتأخير القيام للثالثة بزيادة قدر أداء ركن ولو ساكنا "وإن كان تركه" الواجب "عمدا أثم ووجب" عليه "إعادة الصلاة"
قوله: "ووجب عليه إعادة الصلاة" فإن لم يعدها حتى خرج الوقت سقطت عنه مع كراهة التحريم هذا هو المعتمد۔


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...