আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
71 views
in পবিত্রতা (Purity) by (18 points)
closed by
আসসালামু আলাইকুম

অমুসলিম ব্যক্তি তার ধর্মীয় অনুষ্ঠানে যে পোশাক পরিধান করেছে, পরবর্তীতে সেই পোশাক একজন মুসলিম ব্যবহার করলে কি তা পরে নামাজ আদায় করা বৈধ হবে? এ ক্ষেত্রে পোশাকের পবিত্রতা ও শরীয়তের বিধান কী-দয়া করে বিস্তারিত জানাতে চাই।
closed

1 Answer

+1 vote
by (814,620 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিম ব্যক্তিদের ধর্মীয় অনুষ্ঠানে পরিহিত তাদের পোশাক মুসলমানদের জন্য পরিধান করা এবং সেই পোষাক গায়ে নামায পড়াতে কোনো সমস্যা নেই। কেননা কাপড়ের মৌলিকত্ব হল, পবিত্রতা। সুতরাং যতক্ষণ না দৃশ্যমান কোনো নাপাকি তাতে লাগবে, নামায আদায় হয়ে যাবে।

مأخَذُ الفَتوی
”ان الاصل في الثياب هو الطهارة، فلا تثبت النجاسة بالشك“(بدائع الصنائع ، جلد1، صفحہ81،مطبوعہ: بیروت)

 ”لو كان الثوب طاهرا فشك في نجاسته جاز له أن يصلي فيه ؛ لأن الشك لا يرفع اليقين “(بدائع الصنائع، جلد1،صفحہ81،مطبوعہ: بیروت)

 ”أن الأصل في الثوب الطهارة وخبث الكافر في اعتقاده لا يتعدى إلى ثيابه فثوبه كثوب المسلم وعامة من ينسج الثياب في ديارنا المجوس ولم ينقل عن أحد التحرز عن لبسها“(المبسوط ،جلد1، صفحہ 97، مطبوعہ:بیروت)

”أخبرنا محمد عن أبي يوسف عن شيخ عن الحسن البصري أنه سئل عما ينسج المجوس من الثياب أيصلي فيها قبل أن تغسل قال نعم لا بأس بذلك“(کتاب الاصل ،جلد1،صفحہ 69، مطبوعہ:بیروت)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...