আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
81 views
in সাওম (Fasting) by (146 points)
আসসালামুআলাইকুম।

আজকে ইফতার করেছি মাগরিব এর আজানের পর। এর 20 মিনিট পর আনুমানিক হায়েয শুরু হয় দেখতে পাই। এখন আজকের রোজা টি কি আমার হয়েছে? নাকি কাযা করতে হবে? দয়া করে জানাবেন। জানাবেন।

জাযাকাল্লাহ খইর

দয়া করে জানাবেন

1 Answer

0 votes
by (814,710 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(ক)
রোযা অবস্থায় দিনের বেলায় তথা ফজরের থেকে নিয়ে মাগরিবের পূর্বে যে কোনো মুহূর্তে হায়েয চলে আসলে, এদ্বারা রোযা ফাসিদ হয়ে যাবে। এবং পবিত্র হওয়ার পর ঐ রোযার কাযা করতে হবে। যেই মহিলার রোযা অবস্থায় হায়েয নেফাস শুরু হবে, সেই মহিলার একাকি খেতে পারবে। এমনকি একাকি ঐ সমস্ত মহিলাদের কিছু খাওয়া উচিৎ। তারা রোযাদারের সাদৃশ্য গ্রহণ করবে না।
"وأما في حالة تحقق الحیض و النفاس فیحرم الإمساك؛ لأن الصوم منهما حرام، والتشبه بالحرام حرام". (طحطاوی علی المراقی : ص : ۳۷۰ )

তবে যদি কোনো হায়েয বা নেফাস গ্রস্ত মহিলা দিনের কোনো অংশে পাকপবিত্র হয়ে যায়, তাহলে দিনের পরবর্তী অংশ খানা পিনা থেকে বিরত থাকা ওয়াজিব।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/93994

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু মাগরিবের ২০ মিনিট পর হায়েয শুরু হয়েছে, তাই রোযা বিশুদ্ধ হয়েছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...