আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
73 views
in সালাত(Prayer) by (15 points)
আসসালামু আলাইকুম।
বিতর নামাজ যদি তাহাজ্জুদের সময়(অর্থাৎ ইশার সময়) শুরু করে দুই রাকআত পর্যন্ত পড়া হয় কিন্তু শেষ করার আগেই ফজরের আজান দিয়ে দেয় আর বাকি এক রাকআত আজান চলতে চলতে পড়া হয় তাহলে কি ওই নামাজ হবে, নাকী কাজা পড়তে হবে?

1 Answer

0 votes
by (807,300 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বিতর নামাজ যদি তাহাজ্জুদের সময়(অর্থাৎ ইশার সময়) শুরু করে দুই রাকআত পর্যন্ত পড়া হয় কিন্তু শেষ করার আগেই ফজরের আজান দিয়ে দেয় আর বাকি এক রাকআত আজান চলতে চলতে পড়া হয়,  তাহলে ঐ নামায বিশুদ্ধ হবে। আপনি কাযা এর নিয়তে অথবা আদা এর নিয়তে পড়েন কেন, আল্লাহ আপনার কল্যাণ বিবেচনায় কবুল করবেন। যা আপনার জন্য কল্যাণকর সেটাই কবুল হবে।  

مأخَذُ الفَتوی
لما فى رد المحتار مع الدر المختار :
"ثم الأداء فعل الواجب في وقته وبالتحريمة فقط بالوقت يكون أداء عندنا، وبركعة عند الشافعي"(باب قضاء الفوائت، ج: 2، ص: 63، ط: سعيد)

وفیہ ایضاً:
" وتجتمع أيضاً في الوقت بالنسبة إلى صلاة الصبح والجمعة والعيدين، فإنه يشترط في ابتدائها وانتهائها وحالة البقاء، حتى لو خرج قبل تمامها بطلت. وينفرد شرط الانعقاد عن شرط الدوام وعن شرط البقاء في الوقت بالنسبة إلى بقية الصلوات فإنه شرط انعقاد فقط إذ لايشترط دوامه ولا وجوده حالة البقاء" (كتاب الصلاة، باب شروط الصلاة، ج:1، ص:401، ط:سعيد)

وفى مجمع الأنهر:
" وإلى أنه لو شرع في الوقتية عند الضيق ثم خرج الوقت في خلالها لم تفسد".(كتاب الصلاة، باب قضاءالفوائت، ج:1، ص:146، ط:دار إحياء التراث العربي بيروت)

آپ کے مسائل اور ان کا حل میں اسی طرح ایک سوال کے جواب میں حضرت  مولانا یوسف لدھیانوی شہید ؒ فرماتے ہیں:"وتر کی نماز آپ کی ہو گئی، وقت کے اندر پڑھی تو ادا ہوئی، اور وقت کے بعد پڑھی تو قضاء ہوئی"(نمازِ وتر، ج: 3، ص: 590، ط: مکتبہ لدھیانوی)



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...