*Period related asking*
আমার গত মাসে ৯ তারিখে পিরিয়ড হয়েছিল। সেই হিসেবে এবারও ওই সময়ের আশেপাশে হওয়ার কথা ছিল। কিন্তু এবার ১ তারিখ থেকে আমি অদ্ভুতভাবে সুতো মতো কিছু দেখতে পাচ্ছিলাম ওয়াশরুমে গেলে। তবে মুছার পর আর থাকত না। কিছুক্ষণ পর আবার ওয়াশরুমে গেলে একইভাবে দেখতাম। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু হবে, তাই রোজা-নামাজ বাদ দিইনি। এইভাবে ৩ দিন চলেছে, আর আমি রোজা-নামাজ চালিয়ে গেছি।
কিন্তু কাল রাত থেকে দেখি যতবার চেক করছি ততবারই ব্লিডিং হচ্ছে। তবে সেটাও সুতো মতো, কোনো ওভারফ্লো নেই। কাঁচা রক্তও না, বরং পিরিয়ডের রক্তের মতোই কালো কালো, দূষিত রক্তের মতো।
এখন আমার প্রশ্ন হলো—এই ৪ দিন আমি যে রোজা-নামাজ করেছি, সেগুলো আদৌ হয়েছে তো? নাকি আবার রোজা রাখতে হবে? আমি খুব ভয় পাচ্ছি…
ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই অবস্থায় রোজা-নামাজের হুকুম কীভাবে ধরা হয়?
*Please answar*