আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
157 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (12 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
১.আমি দ্বিতীয় রমজানে নিয়্যাত করেছিলাম যাকাত আদায় করার।এবং উক্ত দিনের স্বর্ণের দামের হিসাবে যাকাতের টাকা হিসাব করে আদায় করা শুরু করেছি।এখনো সব যাকাত আদায় করা হয়নি।প্রতিদিন একটু একটু করে আদায় করছি।এই ১৫ দিনে সোনার দাম আরো বেড়ে গিয়েছে।এখন বাকি টাকা আদায়ের ক্ষেত্রে আমাকে কি আজকের বর্তমান মূল্য হিসাব করতে হবে?নাকি যেদিন নিয়্যাত করে হিসাব করেছিলাম সেই হিসাবে আদায় করলেই হবে?

২.সোনার গহনা ৩.৫ ভরি
 এর মধ্যে ১.৫ আনা ২২
১.৫ আনা ১৮
বাকি সব ২১
ডিপিএস আকারে জমা আছে
৬৭০০০+৫২০০০= ১১৯০০০

এই ক্ষেত্রে যাকাত এর হিসাবে কীভাবে করতে হবে?
by (814,710 points)
এখানে স্বর্ণের রেইট জেনে নিবেন
by (814,710 points)
হিসাব বের করতে না পারলে কমেন্ট করবেন।

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বর্ণ এবং রূপার বাজার মূল্য থেকে ২০% বাদ দিতে হবে।কথাটা সরাসরি এরকম ঠিক না।তবে এই কথাকে অন্যভাবে ব্যাখ্যা করলে ঠিক হয়ে যাবে।

সহজ ভাষায় এভাবে বলা যায় যে, স্বর্ণ এবং রূপার বিক্রয় মূল্যর উপর যাকাত আসবে।বর্তমানে বাজারে যে দর বা মূল্য রয়েছে,আমি যখন বাজারে আমার স্বর্ণ বা রূপাকে বিক্রয় করতে যাবো তখন কিন্তু বাজারের দর পাবো না।কেননা আমার নিকট উপস্থিত স্বর্ণকে তখন পুরাতন স্বর্ণ হিসেবে বিবেচনা করা হবে।তাই আমাকে ১০%বা ২০% কম মূল্যে বিক্রিয় করতে হবে।সুতরাং আমি যত দিয়ে বিক্রয় করবো তত টাকার উপরই মূলত যাকাত আসবে। অর্থাৎ বিক্রয়মূল্যর উপরই যাকাত আসবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1846

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
১৫ দিনে সোনার দাম যতটুকু বেড়েছে, ততটুকু অতিরিক্ত মূল্য ধরে এখন আবার হিসাব করে নিবেন। দেখবেন যে, কত টাকা আর বাকী রয়েছে, যত টাকা বাকী থাকবে, তত টাকা যাকাত দিয়ে দিবেন।
জুয়েলারি শপের সাথে যোগাযোগ করে স্বর্ণ গুলোর বিক্রয় মূল্য এবং টাকা সংযোজন করে যত টাকা হবে, তার ২.৫% যাকাত দিয়ে দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...