ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হজ্ব বা উমরাহকে মহর হিসেবে নির্ধারণ করে বিয়ে করলে বিয়ে তো শুদ্ধ হয়ে যাবে। তবে স্বামীর উপর মহরে মিছিল ওয়াজিব হবে। মহরে মিছিল সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/5929
«وإن تزوج حر امرأة على خدمته إياها سنة أو على تعليم القرآن فلها مهر مثلها» -
«الهداية في شرح بداية المبتدي» (1/ 201)
যদি কেউ কোনো মহিলাকে তার এক বৎসর খেদমত করার বিনিময়ে বা তাকে কুরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে বিয়ে করে তাহলে মহিলা মহলে মিছিল প্রাপ্ত হবে। অর্থাৎ স্বামীর উপর স্বীকে খেদমত করানো বা স্ত্রীকে কুরআন শিক্ষা দেওয়া মহর হিসেবে গণ্য হবে না। কেননা এগুলো মাল নয়। আর বিয়েতে মহর মাল হতে হয়। মহরে মিছিল সম্পর্কে জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/12694
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) মুসলিম বিবাহে মহরের ক্ষেত্রে পাত্র সাধ্যমতো নগদ অর্থ/স্বর্ণালংকারের পাশাপাশি আল কুরআনের কোন সুরাকে (উদাহরণ স্বরুপ সুরা ইয়াসিন এর ১-বার পাঠ)কে মহর হিসে রাখা যাবে না। তবে কোন ইসলামী বই (সিরাহ বা অন্য কিছু) যুক্ত করা যাবে যদি পাত্র পাত্রী উভয় সম্মত থাকে।
(২) সাময়িক আর্থিক সংকটের কারণে যাকাত আদায়ে বিলম্ব করা যাবে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে আদায় করা যাবে।