আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
43 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ,

উস্তাদ দুজন বোনের হয়ে ভিন্ন দুটি প্রশ্ন পেশ করছি। উত্তর দ্রুত দিলে মুনাসিব হয়।

১.ফজরের পর নিষিদ্ধ সময়ের শেষের দিকে কেউ ভুলে অর্থাৎ না জেনে তেলাওয়াতের সেজদাহ্ আদায় করে ফেললে গুনাহ হবে? আবার সিজদাহ্ আদায় করতে হবে?


২.বিষয়: হায়েজ না ইস্তিহাযা – আমার বর্তমান অবস্থার বিষয়ে শরঈ দিকনির্দেশনা প্রার্থনা-

আমি একজন অবিবাহিত মেয়ে। আমার মাসিক সাধারণত নিয়মিত হয় এবং আগে কখনও এমন অনিয়ম হয়নি।

আমার সর্বশেষ হায়েজ শুরু হয় ১৭ ফেব্রুয়ারি এবং তা ৪ দিন স্থায়ী ছিল। অর্থাৎ ২০/২১ ফেব্রুয়ারি শেষ হয়।

এরপর ৩ মার্চ তারিখে আমি হঠাৎ করে রক্তক্ষরণ লক্ষ্য করি। এর কয়েকদিন আগে হালকা লাল স্রাব দেখেছিলাম, কিন্তু খুবই অল্প ছিল। ৩ মার্চ থেকে রক্তক্ষরণ তুলনামূলক বেশি হয়। এমনকি এক পর্যায়ে মাথা ঘোরার অনুভূতিও হয়েছে।

এখন আমার প্রশ্ন হলো:

১. যেহেতু পূর্বের হায়েজ শেষ হওয়ার পর পূর্ণ ১৫ দিন অতিক্রম হয়নি (প্রায় ১৪ দিন হয়েছে), তাহলে এই রক্তক্ষরণ কি ইস্তিহাযা হিসেবে গণ্য হবে?

২. নাকি যেহেতু এটি ৩ দিন বা তার বেশি স্থায়ী হতে পারে এবং প্রবাহ হায়েজের মতো, তাই এটিকে হায়েজ হিসেবে গণ্য করা হবে?

৩. এই অবস্থায় আমার নামাজ ও রোজার বিধান কী হবে?

আমি শরঈভাবে সঠিক সিদ্ধান্ত নিতে চাই। দয়া করে কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক মাসআলা জানিয়ে উপকৃত করবেন।

জাযাকুমুল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (804,930 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফজরের নামাযের পর সূর্যোদয়ের পূর্বে এবং আসরের নামাযের পর সূর্যাস্তের পূর্বে তিলাওয়াতে সিজদা আদায করা যাবে।চায় ঐ সময়ে তিলাওয়াত করা হোক বা পূর্বে তিলাওয়াতকৃত সিজদা হোক
তিন মাকরুহ সময় যথা- সূর্যোদয়, সূর্যাস্ত এব্য যাওয়াল তথা সূর্য যখন মধ্যবর্তী আকাশে অবস্থান করে,উক্ত সময়ে তিলাওয়াত কৃত সিজদা সেই সময় আদায় করা যাবে। তবে মাকরুহে তানযিহি। উত্তম হল, মাকরুহ ওয়াক্ত অতিবাহিত হওয়ার পর সিজদা দেওয়া।
তবে অন্য সময়ের তিলাওয়াতকৃত সিজদা উক্ত মাকরুহ ওয়াক্তে আদায় করা মাকরুহ তাহরিমী এবং নাজায়েয।

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 370، 374):
"(وكره) تحريماً، وكل ما لايجوز مكروه (صلاة) مطلقاً (ولو) قضاءً أو واجبةً أو نفلاً أو (على جنازة وسجدة تلاوة وسهو) لا شكر قنية (مع شروق) ... (وسجدة تلاوة، وصلاة جنازة تليت) الآية (في كامل وحضرت) الجنازة (قبل) لوجوبه كاملا فلا يتأدى ناقصا، فلو وجبتا فيها لم يكره فعلهما: أي تحريما. وفي التحفة: الأفضل أن لاتؤخر الجنازة.

(قوله: فلو وجبتا فيها) أي بأن تليت الآية في تلك الأوقات أو حضرت فيها الجنازة.
(قوله: أو تحريماً) أفاد ثبوت الكراهة التنزيهية.
(قوله: وفي التحفة إلخ) هو كالاستدراك على مفهوم قوله أي تحريما، فإنه إذا كان الأفضل عدم التأخير في الجنازة فلا كراهة أصلا، وما في التحفة أقره في البحر والنهر والفتح والمعراج حضرت " وقال في شرح المنية: والفرق بينها وبين سجدة التلاوة ظاهر؛ لأن تعجيل فيها مطلوب مطلقا إلا لمانع، وحضورها في وقت مباح مانع من الصلاة عليها في وقت مكروه، بخلاف حضورها في وقت مكروه وبخلاف سجدة التلاوة؛ لأن التعجيل لا يستحب فيها مطلقا اهـ أي بل يستحب في وقت مباح فقط فثبتت كراهة التنزيه في سجدة التلاوة دون صلاة الجنازة".

الفتاوى الهندية (1/ 52):
"ثلاث ساعات لاتجوز فيها المكتوبة ولا صلاة الجنازة ولا سجدة التلاوة إذا طلعت الشمس حتى ترتفع وعند الانتصاف إلى أن تزول وعند احمرارها إلى أن يغيب إلا عصر يومه ذلك فإنه يجوز أداؤه عند الغروب. هكذا في فتاوى قاضي خان قال الشيخ الإمام أبو بكر محمد بن الفضل ما دام الإنسان يقدر على النظر إلى قرص الشمس فهي في الطلوع.
كذا في الخلاصة. هذا إذا وجبت صلاة الجنازة وسجدة التلاوة في وقت مباح وأخرتا إلى هذا الوقت فإنه لا يجوز قطعا أما لو وجبتا في هذا الوقت وأديتا فيه جاز؛ لأنها أديت ناقصة كما وجبت. كذا في السراج الوهاج وهكذا في الكافي والتبيين لكن الأفضل في سجدة التلاوة تأخيرها وفي صلاة الجنازة التأخير مكروه. هكذا في التبيين ولايجوز فيها قضاء الفرائض والواجبات الفائتة عن أوقاتها كالوتر. هكذا في المستصفى والكافي".
الفتاوى الهندية (1/ 52):
"تسعة أوقات يكره فيها النوافل وما في معناها لا الفرائض. هكذا في النهاية والكفاية فيجوز فيها قضاء الفائتة وصلاة الجنازة وسجدة التلاوة. كذا في فتاوى قاضي خان.
منها ما بعد طلوع الفجر قبل صلاة الفجر.... ومنها ما بعد صلاة الفجر قبل طلوع الشمس. هكذا في النهاية والكفاية۔۔۔ ومنها ما بعد صلاة العصر قبل التغير. هكذا في النهاية والكفاية".

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 375):
"(لا) يكره (قضاء فائتة و) لو وترا أو (سجدة تلاوة وصلاة جنازة وكذا) الحكم من كراهة نفل وواجب لغيره لا فرض وواجب لعينه (بعد طلوع فجر سوى سنته) لشغل الوقت به
(قوله: أو سجدة تلاوة) لوجوبها بإيجابه تعالى لا بفعل العبد كما علمته فلم تكن في معنى النفل".  فقط واللہ اعلم

(২)
১৫ দিন পবিত্রতার পূর্বে যেই রক্তস্রাব শুরু হবে, সেটা ইস্তেহাযা। হ্যা, উক্ত রক্তস্রাব দীর্ঘায়িত হলে, এবং ১৫ দিন পর তিনদিন তিনরাত স্থায়ী হলে উক্ত রক্তস্রাব হায়েয হিসেবে বিবেচিত হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...