আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in সালাত(Prayer) by (6 points)
১১ রমায‌া‌নের দিবাগত রাতে দ্রুত বি‌য়ের জন‌্য এক‌টি পরী‌ক্ষিত আমল

এটি এক‌টি পরী‌ক্ষিত আমল। বহু বছর থে‌কে এ আমল‌টি জা‌মেয়া দারুল উলূম কার‌চি'র সা‌বেক শাইখুল হাদীস ও সদর মুফতী রফী উসমানী রহিমাহুল্লহ'র পক্ষ হ‌তে প্রচা‌রিত। আরও অ‌নেক বুযুর্গদের এটি মুজাররাব। অগ‌ণিত মানুষ এর দ্বারা উপকৃত হ‌য়ে‌ছেন। যেসব অ‌ভিভাবক অ‌বিবা‌হিত ছে‌লে মে‌য়ে‌দের বিবাহ নি‌য়ে দু‌শ্চিন্তায় আছেন, তারা আমল‌টি কর‌তে পা‌রেন। বিবাহ উপযুক্ত ছে‌লে মে‌য়েরাও নি‌জে‌দের জন‌্য এটি কর‌তে পা‌রেন। শরীয়তের বিধান তথা ফরজ ওয়া‌জিব সুন্নাত ম‌নে না ক‌রে স্রেফ বুুযুর্গদের মুজাররাব আমল হিসা‌বে কর‌তে কো‌নো অসু‌বিধা নেই। ইনশাআল্লাহ, দ্রুত সুফল লাভ কর‌বেন।
এ আমল‌টি ১১ রমযান দিবাগত রাত অর্থাৎ ১২ তা‌রি‌খের রা‌তে তারাবী‌হের প‌রে অথবা শেষরা‌তে তাহাজ্জু‌দের সময় কর‌তে হ‌বে ইন শা আল্লহ।

আম‌লের নিয়ম
১। প্রথ‌মে ১০১ বার দরূদ শরীফ পড়‌বে।
২। এরপর ১২ রাকাআত নফল নামায পড়‌বে, দুই দুই রাকাআত ক‌রে। প্রত্যেক রাকাআতে সুরা ফা‌তেহার পর ১২ বার সুরা ফীল পড়‌বে।
৩। নামায শে‌ষে পুনরায় ১০১ বার দরূ‌দে ইবরাহীমী পড়‌বে।
৪। এরপর নবী‌জি ﷺ এর প্রতি আম‌লটির ঈসা‌লে সওয়াব কর‌বে।
৫। বি‌য়ের জন‌্য কিছুক্ষণ দুআ ক‌রার পর কো‌নো কথাবার্তা না ব‌লে ঘু‌মি‌য়ে পড়‌বে।

নোট

দারুল উলূম করা‌চির দারুত তাসনী‌ফের সদস‌্য মাওলানা মাহমূদ হাসান হা‌ফিযাহুল্লহ'র মাধ‌্যমে আম‌লটির সনদ নি‌শ্চিত করা হ‌য়ে‌ছে।
─ মুফতি মুহাম্মাদ সাইফুদ্দীন গাজী
১০ রমাযান, ১৪৪৪‌ হিজরী

(নির্ভরযোগ্য, যাদের জরুরত আছে করতে পারেন ইনশাআল্লাহ)

উস্তায এই আমলটাকে খুব করে প্রমোট করে হয়। কিন্তু একজন উস্তায বললেন এটা বিদাআত। এভাবে করা যাবেনা। এভাবে নামাজই জায়েজ নেই। নিঃসন্দেহে বিদআত বললেন এটাকে। তিনি বললেন  পরীক্ষীত আমল হলেই সব করা যাবেনা। এভাবে নির্দিষ্ট রাতে, নির্দিষ্ট রাকাআত, নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ জায়েজ নেই। তাই আমলটা করা যাবেনা

এখন এই আমলটার ব্যপারে আপনাদের অভিমত কি? এটা নিঃসন্দেহে বিদাআত?
একটু জানাবেন প্লিজ

1 Answer

0 votes
by (807,660 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

আলহামদুলিল্লাহ!

বিদআত প্রথমত দু’প্রকার: (১) পার্থিব বিষয়ে বিদআত এবং (২) দীনের ক্ষেত্রে বিদআত। পার্থিব বিষয়ে বিদআতের অপর নাম নতুন আবিষ্কৃত বিষয়। এ প্রকার বিদআত বৈধ। কেননা দুনিয়াবী সকল বিষয়ের ব্যাপারে মূলনীতি হল তা বৈধ। তবে শর্ত হলো তাতে শরঈ কোন নিষেধ না থাকা। দীনের ক্ষেত্রে বিদআত তথা নতুন কিছু উদ্ভাবন করা হারাম। কারণ দীনের ব্যাপারে মূলনীতি হল তা অহীর উপর নির্ভরশীল। অর্থাৎ দীনের সমস্ত বিধান কুরআন ও সুন্নাহ থেকে গ্রহণ করতে হবে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,


«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ»

যে দীনের মধ্যে নতুন কিছু তৈরী করবে যা তার অমর্ত্মভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত।[সহীহ বুখারী, হা/২৬৯৭ ও সহীহ মুসলিম, হা/১৭১৮, সুনানে আবূ দাউদ ৪৬০৬]


তিনি আরও বলেন,

«مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»

‘‘যে ব্যক্তি এমন কোন আমল করবে, যে বিষয়ে আমার অনুমোদন নেই, তা আমলকারীর উপর প্রত্যাখ্যাত হবে’’।[সহীহ মুসলিম, হা/১৭১৮]এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2089


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

আপনার প্রশ্নটি তো বুঝা যাচ্ছেনা, যতটুকু বুঝতে পেরেছি, সেই আলোকে বলছি, প্রশ্নের বিবরণমতে নির্দিষ্ট রাতে,নির্দিষ্ট সূরা দিয়ে নির্দিষ্ট রাকাআতের নামায সহীহ হাদীসের কোথাও দেখতে পাইনি। তাই এগুলো পরিত্যাগ করাই শ্রেয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...