আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
62 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (8 points)
আসসালামু আলাইকুম
আশা করি ভালো আছেন
১. যাকাতের টাকা দিয়ে কুরবানী করা যাবে কিনা.?
একজনের কাছে কয়েক লক্ষ টাকা আছে এবং এই টাকার নেসাব পূর্ণ হয়েও গেছে এখন সে যদি এই টাকা দিয়ে কুরবানী করতে চাই মানে এই কুরবানির গোশত গরিবদের মাঝে বিলিয়ে দিবে তাহলে কি তার যাকাত আদায় হবে.?

1 Answer

0 votes
by (805,980 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যদি যাকাতের টাকা দিয়ে পশু ক্রয় করে যাকাতের হকদার এক বা একাধিক জনকে মালিক বানিয়ে দেওয়া হয়, এবং ঐ হকদার জবাই করে তাহলে এদ্বারা যাকাত আদায় হয়ে যাবে। তবে যাকাতের টাকা দিয়ে নিজে পশু ক্রয় করে জবাই করলে এদ্বারা যাকাত আদায় হবে না বলে কোনো কোনো ফুকাহায়ে কেরাম বলে থাকেন। তবে গোশতের মালিক বানিয়ে দিলে যাকাত আদায় হবে। সর্বোপরি উত্তম হল, টাকা দ্বারা যাকাত আদায় করা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1239

لما فى الفتاوي الهندية :
"أما تفسيرها فهي تمليك المال من فقير مسلم غير هاشمي، ولا مولاه بشرط قطع المنفعة عن المملك من كل وجه لله  تعالى."(كتاب الزكاة، الباب الأول في تفسيرها وصفتها وشرائطها، ج: 1، ص: 170، ط: رشيدية)

وفى ردالمحتار مع الدر المختار:
"ويشترط أن يكون الصرف (تمليكا) لا إباحة."(كتاب الزكاة، باب المصرف، ج: 2، ص: 344، ط: سعید)

وفيه أيضاً
"وشرعا (تمليك)... (جزء مال) خرج المنفعة، فلو أسكن فقيرا داره سنة ناويا لا يجزيه (عينه الشارع)... (من مسلم فقير) ولو معتوها (غير هاشمي ولا مولاه) أي معتقه... مع قطع المنفعة عن المملك من كل وجه) فلا يدفع لأصله وفرعه (لله تعالى)."(كتاب الزكاة، ج: 2، ص: 258،256، ط: سعید)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...