আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
উস্তাদ আমার ছোট ভাই বালেগ (২০বছর) বয়স। সে এখন স্টুডেন্ট তার কোনো উপার্জন নেই, আমার ভাই এখনো নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি । কয়েকমাসের মধ্যে তার একটা অপারেশন করানো লাগবে, চিকিৎসা বাবদ প্রায় এক- দেড় লাখ টাকা খরচ হবে, যা সম্পূর্ণ টাই ঋণ করতে হবে।
এখন আমার প্রশ্ন আমি কি আমার যাকাতের সম্পূর্ণ টাকা টা আমার ভাইকে চিকিৎসার জন্য দিতে পারবে, তাতে কি আমার যাকাত আদায় হবে নাকি হবে না । আর টাকা টা যদি ভাইকে যাকাতের টাকা উল্লেখ করে না দেই তাহলে কী যাকাত আদায় হবে.?