আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
সিলেটে পিতা মাতার সাথে অনেক বছর যাবত ভাড়া বাসায় থাকি এবং গ্রামের বাড়ি চট্টগ্রাম।
১) সিলেট থেকে চট্টগ্রামে ১৫ দিনের কম নিয়তে ট্রেনে সফর করলে সফরকালীন অবস্থায় কসর করতে হবে কিনা এবং কীভাবে করবো?
-কিবলামুখী হয়ে দাঁড়িয়ে না বসে পড়া যাবে?
-দাড়িয়ে পড়লে সিটে রুকু,সিজদা বসে দিব?
-তায়াম্মুম নাকি পানি দ্বারা ওজু করতে হবে ?
(সাধারণত ট্রেনে বাথরুম/পানি থাকে,তবে সেখানে ওজু করার পর্যাপ্ত ব্যবস্থা থাকেনা বিশেষ করে মেয়েদের জন্য)
২) এরূপ দাঁড়িয়ে বা বসে সফরে সালাত আদায় করলে গন্তব্যে পৌঁছানোর পর ঐ সালাত পুনরায় আদায় করতে হবে কি!
৩) যদি সফর করে প্রথমে খালার বাসায় যায় (যেটি স্থায়ী নিবাস না ), সেক্ষেত্রে খালার বাসায় থাকাকালীন কি কসর করবো? আর দাদুর বাড়িতে প্রথমে গেলে সম্পূর্ণ সালাত না কসর?
৪) প্রথমে খালার,পরে দাদুর বাড়িতে ( স্থায়ী নিবাস) যাবার পর অন্য আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলে (সফর দূরত্ব নয়) তাহলে ঐ আত্নীয়ের বাড়িতে কসর করবো না সম্পূর্ণ?
- দাদুর বাড়িতে প্রথমে অথবা যখনই যায় ,তখন থেকে কি মুকিম হয়ে যাবো? এরপর অন্য জায়গায় বেড়াতে গেলে সম্পূর্ণ সালাত আদায় করবো?
৫) সিলেট থেকে চট্টগ্রামে ১৫ দিনের কম নিয়তে যাবার পর, যদি ১৫ দিনের অধিক থাকা হয় তবে সালাতের ক্ষেত্রে করণীয় কি ?