ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/121
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার শাশুড়ির ওসিয়ত মতে উনার স্বর্ণ বন্টন হবে। যা কিছু আপনার পাওয়ার কথা তা আপনি পাবেন। যা কিছু আপনার অবিবাহিত ভাসুর/দেবর এর বউ পাওয়ার কথা তা আপাতত আপনার ভাসুর পাবে এবং এগুলোর মালিক বর্তমানে সেই হবে। তাকেই যাকাত আদায় করতে হবে যদি স্বর্ণগুলো নেসাব পরিমাণ হয় বা তার নেসাব পরিমাণ মাল থাকে কিংবা তার মালের সাথে মিলিত হয়ে স্বর্ণের যাকাত আসে।
যতদিন না আপনার শাশুড়ীর স্বর্ণগুলো বন্টিত হয়ে আপনাদের হাতে পৌছবে, ততদিন আপনাদেরকে উক্ত স্বর্ণের যাকাত দিতে হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/1483