আসসালামু আলাইকুম।
এই বছর প্রথমবারের মত আমার স্ত্রীর উপরে যাকাত ওয়াজিব হয়। আমার উপরে কখনো যাকাত ওয়াজিব হয় নি। এবারই যেহেতু প্রথমবারের মত হিসাব করি, তাই হিসাবে কিছু ভুল হয় - আমি স্বর্ণের বিক্রয়মূল্যের পরিবর্তে বর্তমান যে ক্রয়মূল্য সেটা ধরে যাকাত প্রদান করি। পরবর্তীতে জানতে পারি যে স্বর্ণের বিক্রয়মূল্যের উপরে যাকাত হয়। তখন দেখা যায় যে আমি যাকাত বেশি আদায় করেছি। এখন এই যাকাত কি পরবর্তী বছরে সমন্বয় করা যাবে?
ধরুন আমার এই বছর যাকাত হয়েছিল "ক" টাকা, আমি দিয়েছি "খ" টাকা। পরবর্তী বছরে আমার যাকাত যদি "গ" টাকা হয়, তবে আমি কি পরের বছরে "গ-(খ-ক)" টাকা দিলেই হবে, না পুরো "গ" টাকাই দিতে হবে?