আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
59 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (19 points)
আসসালামু আলাইকুম,
প্রায় ৬ মাস আগে কেউ একজন আমাকে বলেছিলো তুমি এই কথা বলছো।আমার তখন মনে ছিলো না।আমি বলেছি আপনি মিথ্যা বলছেন আমি এই কথা বলিনাই।কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি কি অই কথা আসলে বলেছিলাম কি না? একবার মনে হয় হয়তো বলছি।কিন্তু আমার কিছু মনে নাই।এই যে আমি তাকে বললাম আমি বলি নাই। আপনি মিথ্যা বলছেন।এতে কি আমার তাকে মিথ্যা অপবাদ দেয়ার গুনাহ হবে? তার কাছে মাফ চাওয়া যাবে না।অনেক আগের কথা । এখন এক্ষেত্রে আমার করনীয় কি? শুধু আল্লাহর কাছে মাফ চাইলেই কি হবে? উনি তো ক্ষমাশীল।আর আমার স্পষ্টভাবে মনে নাই আমি আদোও বলেছি কিনা।বাট মনে হয় হয়তো বলছি।আর যদি বলেই থাকি এখন এই মুহুর্তে কিছুতেই তার কাছে সব বলে মাফ চাওয়া সম্ভব না।

এখন আমার করণীয় কি প্লিজ জানাবেন হুজুর।
by (19 points)
যদি তাকে এইভাবে বলি যে অনেক সময় অনেক কিছু বলেছি কিছু।মনে রাখবেন না।তাহলে কি হবে?

1 Answer

0 votes
by (807,060 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা এরশাদ করেন,
ﻭَﺟَﺰَﺍﺀ ﺳَﻴِّﺌَﺔٍ ﺳَﻴِّﺌَﺔٌ ﻣِّﺜْﻠُﻬَﺎ ﻓَﻤَﻦْ ﻋَﻔَﺎ ﻭَﺃَﺻْﻠَﺢَ ﻓَﺄَﺟْﺮُﻩُ ﻋَﻠَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺇِﻧَّﻪُ ﻟَﺎ ﻳُﺤِﺐُّ ﺍﻟﻈَّﺎﻟِﻤِﻴﻦَ
আর মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। যে ক্ষমা করে ও আপোষ করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে; নিশ্চয় তিনি অত্যাচারীদেরকে পছন্দ করেন নাই। (সূরা আশ-শুরা-৪০)

উক্ত আয়াতের ব্যখ্যায় ইমাম ক্বুরতুবী উল্লেখ করেন।কেউ কেউ বলেন,
ﺣﺪﺛﻨﻲ ﻳﻌﻘﻮﺏ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﻟﻲ ﺃﺑﻮ ﺑﺸﺮ : ﺳﻤﻌﺖ . ﺍﺑﻦ ﺃﺑﻲ ﻧﺠﻴﺢ ﻳﻘﻮﻝ ﻓﻲ ﻗﻮﻟﻪ : ( ﻭﺟﺰﺍﺀ ﺳﻴﺌﺔ ﺳﻴﺌﺔ ﻣﺜﻠﻬﺎ ) ﻗﺎﻝ : ﻳﻘﻮﻝ ﺃﺧﺰﺍﻩ ﺍﻟﻠﻪ ، ﻓﻴﻘﻮﻝ : ﺃﺧﺰﺍﻩ ﺍﻟﻠﻪ -
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/4040

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে কেউ একজন আপনাকে বলেছিলো যে, তুমি এই কথা বলছো। তখন আপনি বলেছিলেন যে,  'আপনি মিথ্যা বলছেন।' এদ্বারা কাউকে মিথ্যুক বলা হবে না। এবং গোনাহও হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...