বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
لَا بَأْسَ بِأَنْ يَكُونَ بَيْنَ الْمُسْلِمِ وَالذِّمِّيِّ مُعَامَلَةٌ إذَا كَانَ مِمَّا لَا بُدَّ مِنْهُ
মুসলমান ও অমুসলমানের মধ্যে মু'আমালা তথা ক্রয়-বিক্রয় ও লেনদেন সংগঠিত হওয়াতে কোনো সমস্যা নাই ,যদি এছাড়া অন্য কোনো রাস্তা না থাকে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/94704
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিশেষ করে ইসরাঈলের পণ্যকে বর্জন করার কথা উলামাগণ এজন্য বলেন, যে তারা এ সব পণ্য থেকে অর্জিত মুনাফার একাংশকে ইসরাইলের সামরিক খাতে ব্যয় করে। এদ্বারা তারা নিরিহ ফিলিস্তিনি মুসলিমদের উপর বুলেট নিক্ষেপ করে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/96644
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নেসলে কম্পানির কাজ হালাল হলে ফিকহের মূলনীতি অনুযায়ী তো চাকুরী এবং ইনকাম কোনোটাই হারাম হবে না। তবে ঈমানের দাবী হল, এমন কম্পানিতে চাকুরী না করা।