আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (1 point)
আমি গত বছরের শাবান মাসের ৭ তারিখ বিয়ে করি। আমার স্ত্রীর বিয়ের মোহরানা ও উপহার বাবদ ১২ ভরি স্বর্ণ ও ১ ভরি রুপা আছে। আজকের হিসাব অনুযায়ী আমার ৬৭,০০০ এর কিছু বেশি যাকাত আসে। আমি ইতিমধ্যে ১৫০০০ টাকা যাকাত আদায় করেছি।
আমার বাবা কিছুদিন আগে একটি সংগঠনে ৫০০০০ টাকা প্রদান করেন। সেই টাকা টা যাকাতের নিয়ত করে তখন দেয়া হয় নি। তিনি এখন বলছেন তিনি ওই টাকা টা তুলে আমার হয়ে আবার ওই সংগঠন এর যাকাত খাতে দিয়েছেন। এক্ষেত্রে আসলেই কী এই ৫০০০০ টাকা আমার যাকাত আদায় হিসেবে গন্য হবে?

1 Answer

0 votes
by (806,400 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মাস'আলা হল, সাধারণ নফল সদকাহ করার পর উক্ত মাল ফকির মিসকিনের খরচ করার পূর্বে যাকাতের নিয়ত গ্রহণযোগ্য। 
প্রশ্নের বিবরনমতে যেহেতু সংগঠন ডোনেশনের টাকা খরচ করার পূর্বে আপনার বাবা ফিরিয়ে নিয়ে এসে যাকাতের নিয়তে দিয়েছেন, এখন যদি আপনি তাতে যাকাতের নিয়ত করে ফেলেন, তাহলে যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু আপনার যাকাতের নিয়তের পূর্বে যদি ঐ মাল খরচ হয়ে যায়, বা ফাউন্ডেশন খরচ করে নেয়, তাহলে যাকাত আদায় হবে না।

لما فى الفتارى الهندية:
"و إذا دفع إلى الفقير بلا نية ثم نواه عن الزكاة فإن كان المال قائما في يد الفقير أجزأه، و إلا فلا، كذا في معراج الدراية و الزاهدي و البحر الرائق و العيني و شرح الهداية."
(كتاب الزكاة، الباب الأول في تفسير الزكاة وصفتها وشرائطها، ج:1 ص:171 ط: رشیدیة)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...