আসসালামু আলাইকুম, উস্তাদ ।
আমার পরিচিত কিছু সালাফি মানহাজের আছেন, যারা প্রায়ই আমার মাযহাবের (আমি হানাফী ফিক্বহ ফলো করি) ব্যাপারে ফলোআপ দেখে, হয়তো ভেবে বসেন যে অন্ধভাবে হানাফী রুলস্ ফলো করি বা মাযহাবের চেয়ে সালাফি মাযহাব বেটার, কারণ এটা সরাসরি হাদিসকে ফলো করে । কিন্তু আমার নিজ ধারণা মতে, আমরা তো সাধারণ মানুষ এতো হাজারো হাদিসের মাঝে আমরা নির্দিষ্ট একটি প্রশ্নোত্তর বা ফাতওয়া বের করতে পারবো না, যদি না আল্লাহ আমাদের হাজারো হাদিসের ব্যাপারে জ্ঞানার্জনের তাওফিক দেন , তাই আমি বা আমরা চারটি মাযহাবের যেকোনো একটি মাযহাব ফলো করবো, কেননা, চার মাযহাবেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক বর্ণিত হাদিস আছে, হয়তো চার মাযহাবে একটি বিষমে চারটি মত , তাই যেকোনো একটি মাযহাব ফলো করলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা হবে, যদিও অমুক মাযহাবের কোনো একটি ফাতওয়ার সনদ যদি দূর্বল পাওয়া যায়, তাহলে অন্য যে মাযহাবের সনদ সহিহ সেটি ফলো করতে পারি তবে সুবিধামতো এটা একটা, সেটা একটা এভাবে ফলো করা ঠিক না, একে সুবিধাবাদী বলে ।
আমার নিজ ধারণা এবং বক্তব্য এরকম, ভূল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি কখনো কাউকে জোর বা বলিও নাই যে অমুক মাযহাব/মানহাজ ফলো করো, যদি সম্ভব হয়েছে, জ্ঞান যতটা আছে সেই অনুযায়ী দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি বা বলেছি, ব্যস এটুকুই। কিন্তু, অমুক একজন‌ যিনি সালাফি মানহাজ ফলো করেন, আমি হানাফী মাযহাবের ব্যাপারে কিছু বললে, তিনি শেষে গিয়ে বলবেন এমন 'তোকে সালাফি মানহাজ ফলো করার দাওয়াত দিলাম' , এরকমটা কিছু বলেন, তবে জোর করেন নাই।
এখন আমার যেহেতু ফিক্বহ এর ব্যাপারে ভালো জানা নেই, তাই আমি কাউকে বোঝাতে পারিনি যে কেনো মাযহাব ফলো করা উচিত বা কেন হানাফী আমি ফলো করি ।
এখন, উস্তাদ কি করবো এক্ষেত্রে?‌ নাকি অহেতুক কথা এড়িয়ে যাবো?