আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
60 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (1 point)
আসসালামু আলাইকুম,
আমি তিলাওয়াত শোনার জন্য অ্যাপে ক্বারী মিশারি আর রাশিদের মুরাত্তাল ডাউনলোড করেছিলাম। এখন আমি টেলিগ্রাম একটা চ্যানেল থেকেও শুনছিলাম। সেখানে উনি অনেক জায়গায় থামেন। আবার অ্যাপে একই সূরার অন্য তিলাওয়াত আছে, সেখানে অন্য রকম ভাবে তিলাওয়াত করেছেন।

যেমন, অ্যাপে সূরা মুলকের প্রথম আয়াতে উনি থামেননি। আবার টেলিগ্রাম থেকে এই সূরাটাই ডাউনলোড করেছিলাম, সেখানে থেমেছেন।

অ্যাপে উনি অনেক জায়গায় থামেন না। যেমন ওয়াকফ ط বা ج থাকলে। আবার সূরা ইয়াসীনে এক জায়গায় م আছে, কিন্তু উনি সেখানেও থামেননি। আবার এক জায়গায় لا আছে, কিন্তু সেখানে থেমেছেন।

এখন উনি তো আরবি জানেন, হাফিজ। উনার মুরাত্তাল শুনলে বা ওইরকম তিলাওয়াত করলে কি গুনাহ হবে?

বা কোন ক্বারীর তিলাওয়াত শুনলে উত্তম হয়?

1 Answer

0 votes
by (766,140 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

কুরআন তিলাওয়াত শোনার আদব সম্পর্কে https://ifatwa.info/57280/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ- 

এমন স্থানে কুরআন তিলাওয়াত শোনা যাবেনা, কুরআনের প্রতি অসম্মান প্রদর্শন করা হয় বা মনোযোগ দেয়া সম্ভব হয়না।

আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ

“ আর যখন কুরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো ও মনোযোগ সহকারে শ্রবণ করো যেন তোমরা রহমত প্রাপ্ত হও।” (সূরা আ’রাফ: ২০৪)

শরহুল মুনতাহা কিতাবে বলা হয়েছে:

لا يجوز رفع الصوت بالقرآن في الأسواق مع اشتغال أهلها بتجارتهم وعدم استماعهم له، لما فيه من الامتهان (شرح المنتهى)

“বাজারের মধ্যে মানুষ যখন ব্যবসা-বাণিজ্যে ব্যস্ত থাকে এবং কুরআনে মনোযোগ সহকারে শুনতে পারে না তখন সেখানে উচ্চ আওয়াজে কুরআন তেলাওয়াত করা জায়েয নেই। কেননা এতে কুরআনের প্রতি অবমানা হয়।”

ইমাম বাইহাকী এই মর্মে অনুচ্ছেদ রচনা করেছেন:

فصل في رفع الصوت بالقرآن إذا لم يتأذ به أصحابه، أو كان وحده، أو كانوا يستمعون له
البيهقي في الشعب)

“অনুচ্ছেদ: যখন সঙ্গী-সাথীদেরকে কষ্ট না দেওয়া হবে অথবা যখন একাকী থাকবে এবং অন্যান্য লোকজন মনোযোগ সহকারে শ্রবণ করবে তখন কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে আওয়াজ উঁচু করা।” (বাইহাকী, শুআবুল ঈমান)

وکذا قولہم بکفرہ، إذا قرأ القرآن في معرض کلام الناس، کما إذا اجتمعوا فقرأ فجمعناہم جمعًا، ولہ نظائر کثیرۃٌ في ألفاظ التکفیر کلہا ترجع إلی قصد الاستخفاف، بہ قال قاضیخان الفقاعی إذا قال عند فتح الفقاع للمشتري صل علی محمد ، قالوا: یکون آثمًا۔ (الأشباہ والنظائر ۱۰۴ زکریا)

যার সারমর্ম হলো কুরআনের অসম্মান হয়,অবমাননা হয়,এহেন জায়গায় কুরআন তেলাওয়াত করা গুনাহ। 
,
ফাতাওয়ায়ে আলমগীরীতে আছে  

لا یقرأ جہرا عند المشتغلین بالأعمال ومن حرمۃ القرآن أن لا یقرأ في الأسواق وفي مواضع اللغو۔ (الفتاویٰ الہندیۃ، الکراہیۃ / الباب الثالث في الرجل
لأي رجل الخ ۵؍۳۱۶) 

যারা ভিন্ন কাজে লিপ্ত আছেন,তাদের কাছে কুরআন শরিফ জোড়ে আওয়াজে পড়া যাবেনা।
বাজার,এবং যেখানে অনার্থক কাজ বা কথা হয়,এহেন জায়গায় কুরআন তেলাওয়াত করা কুরআনের প্রতি অসম্মান করা।

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে আপনি যেসব সমস্যার কথা উল্লেখ করেছেন, এগুলো কোরআন তেলাওয়াত শোনার ক্ষেত্রে কঠিন কোন সমস্যা নয়।

সুতরাং আপনি যে কোন কারীর তেলাওয়াত শুনতে পারেন। 

তবে গানের সুরে যারা তেলাওয়াত করে,বা যাদের তিলাওয়াতের ব্যাকগ্রাউন্ডে মিউজিক এর ব্যবহার আছে, তাদের তেলাওয়াত না শোনার পরামর্শ থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...