আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
33 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
আসসালামু আলাইকুম। এক আপুর প্রথম সন্তান হবে, নয় মাস হয়ে গেছে। ডক্টর পরীক্ষা করে দেখেছেন, বাচ্চার মাথায় পানি জমেছে, এরূপ বাচ্চা জন্মের পর বেঁচে থাকার সম্ভাবনা অনেক কম। আবার স্বাভাবিক ভাবে প্রসব করলে বাচ্চার ব্রেইনের ওপর চাপ পড়তে পারে, আবার সিজার করে বাচ্চা বের করলেও বাচ্চার বাঁচার সম্ভাবনা কম। এরূপ ক্ষেত্রে একদল ডাক্তার বলছেন, প্রথম সন্তান সিজার করলে পরের সন্তানদের ক্ষেত্রে সিজার ছাড়া উপায় থাকবে না এবং এই বাচ্চা যদি মারাই যায়, তাহলে দুই এর বেশি বাচ্চা নেয়া ঝুঁকিপূর্ন হয়ে যাবে। আরেকদল বলছেন, স্বাভাবিক প্রসব হলে বাচ্চার ঝুঁকি আছে। বাচ্চা এমনিতেই অসুস্থ, বাঁচার সম্ভাবনা কম। এক্ষেত্রে মায়ের জীবনের ঝুঁকি নেই। এক্ষেত্রে ইসলাম অনুসারে মায়ের কি করা উচিত? সিজার নাকি স্বাভাবিক প্রসব? আবার স্বাভাবিক প্রসবের জন্য মা অপেক্ষা করলে বাচ্চার যদি ক্ষতি হয় সেজন্য কি  মা দায়ী থাকবেন? আসসালামু আলাইকুম।

1 Answer

0 votes
by (763,380 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

আল্লাহ্ তা‘আলা আরো বলেন:
«وَلَا تُلْقُوْا بِأَيْدِيْكُمْ إِلَى التَّهْلُكَةِ»

‘‘তোমরা কখনো ধ্বংসের দিকে নিজ হস্ত সম্প্রসারিত করো না’’। (বাক্বারাহ্ : ১৯৫)

হাদীস শরীফে এসেছেঃ- 
لَا ضَرَرَ وَلَا ضِرَارَ.

রাসুলুল্লাহ ﷺ বলেছেন ‘‘না তুমি নিজ বা অন্যের ক্ষতি করতে পারো। আর না তোমরা পরস্পর (প্রতিশোধের ভিত্তিতে) একে অপরের ক্ষতি করতে পারো’’। (ইবনু মাজাহ্ ২৩৬৯, ২৩৭০)

আল্লাহ্ তা‘আলা বলেন:

«وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْـمُؤْمِنِيْنَ وَالْـمُؤْمِنَاتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّإِثْمًا مُّبِيْنًا»

‘‘যারা মু’মিন পুরুষ ও মহিলাদেরকে কষ্ট দেয় অথচ তারা কোন অপরাধ করেনি এ জাতীয় মানুষরা নিশ্চয়ই অপবাদ ও স্পষ্ট গুনাহ্’র বোঝা বহন করবে’’। (সূরা-আহযাব : ৫৭)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী উভয় ছুরতেই বাচ্চার জন্য ঝুঁকি রয়েছে এবং কোন ছুরতেই মায়ের জন্য ঝুঁকি নাই।

তবে সিজার করলে মায়ের জন্য এতটুকু ঝুঁকি রয়েছে যে পরবর্তীতে আর দুটির বেশি বাচ্চা নিতে পারবে না।

নরমাল ডেলিভারি হলে সেক্ষেত্রে এই ঝুঁকিটি মায়ের জন্য নেই।
এক্ষেত্রে মায়ের অপারেশন করতে হবেনা, পাশাপাশি সারা জীবনের জন্য সিজারের কষ্ট সহ্য করতে হবে না।

সন্তানের জন্য পরবর্তীতে বেঁচে থাকার বড় ঝুঁকি উভয় ছুরতেই রয়েছে,তাই এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ মতে নরমাল ডেলিভারি করা সম্ভব হলে নরমাল ডেলিভারীর পরামর্শ থাকবে।

যদি নরমাল ডেলিভারি করা করা সম্ভব না হয় সেক্ষেত্রে সিজারের দিলে যেতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...