জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
এক,
ঘুষ কবিরা গুনাহ সমূহের একটি।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি থেকে বর্ণিত,
ﻋﻦ ﻋَﺒْﺪِ ﺍﻟﻠَّﻪِ ﺑْﻦِ ﻋَﻤْﺮٍﻭ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗَﺎﻝَ : ﻟَﻌَﻦَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍﻟﺮَّﺍﺷِﻲ ﻭَﺍﻟْﻤُﺮْﺗَﺸِﻲ .
ঘুষ প্রদাণকারী ও গ্রহণকারী উভয়ের উপর রাসূলুল্লাহ সাঃ লা'নত দিয়েছেন।(মুসনাদে আহমদ-৬৭৯১সুনানে আবু-দাউদ-৩৫৮০)
عَنْ أَبِى أُمَامَةَ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ مَنْ شَفَعَ لأَخِيهِ بِشَفَاعَةٍ فَأَهْدَى لَهُ هَدِيَّةً عَلَيْهَا فَقَبِلَهَا فَقَدْ أَتَى بَابًا عَظِيمًا مِنْ أَبْوَابِ الرِّبَا
(১৮৭১) আবূ উমামাহ (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ভাইয়ের জন্য কোন সুপারিশ করল, অতঃপর তাকে কোন উপহার প্রদান করা হল এবং সে তা গ্রহণ করল, সে ব্যক্তি আসলে সূদের দরজাসমূহের এক বড় দরজায় উপস্থিত হল।
(আবূ দাঊদ ৩৫৪৩, সিলসিলাহ সহীহাহ ৩৪৬৫)
اَلْفَصْلُ الثَّالِثُ وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ قَوْمٍ يَظْهَرُ فِيهِمُ الزِّنَا إِلَّا أُخِذُوا بِالسَّنَةِ وَمَا مِنْ قَوْمٍ يَظْهَرُ فِيهِمُ الرِّشَا إِلَّا أخذُوا بِالرُّعْبِ» . رَوَاهُ أَحْمد
আমর ইবনুল ’আস (রাঃ) বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে জাতির মাঝে যিনা-ব্যভিচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তারা দুর্ভিক্ষ ও অভাব-অনটনে পতিত হবে। আর যে জাতির মাঝে ঘুষের ব্যাপক প্রচলন শুরু হবে তারা ভীরুতা ও কাপুরুষতায় পতিত হবে।
(মুসনাদে আহমাদ ১৭৮২২, য‘ঈফাহ্ ১২৩৬, য‘ঈফ আল জামি‘ ৫২১১, য‘ঈফ আত্ তারগীব ১১৬২।)
(দুই)
ঘুষ দেওয়া ব্যতীত যদি নিজ প্রাপ্য হক আদায় করা সম্ভব না হয়, তাহলে এমতাবস্থায় ঘুষ দেয়া জায়েয।অন্যথায় ঘুষ দেয়া হারাম।তবে ঘুষ গ্রহণ করা সর্বাবস্থায়-ই নাজায়েয ও হারাম।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-
https://www.ifatwa.info/604
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ড্রাইভিং লাইসেন্স করার সময় বিআরটিএতে সরকারি নির্ধারিত ফি ছাড়া ঘুষ হিসেবে অতিরিক্ত টাকা দেওয়া নাজায়েয ও হারাম। এই অতিরিক্ত টাকা দেওয়া অবশ্যই অন্যায় বা গুনাহ। এতে কারো হক নষ্ট হলেও তা ঘুষ হিসেবে বিবেচিত হবে।
প্রশ্নের উল্লেখিত ছুরতে আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সত্যি হকদার হন সব রকমের যোগ্যতা যদি আপনার মধ্যে থাকে এবং পরীক্ষাতেও যদি উত্তীর্ণ হন এমতাবস্থায়
ড্রাইভিং লাইসেন্স করার সময় বিআরটিএতে সরকারি নির্ধারিত ফি ছাড়া ঘুষ হিসেবে অতিরিক্ত টাকা দেওয়া ছাড়া যদি কোনোক্রমেই ড্রাইভিং লাইসেন্স পাওয়া না যায়,সেক্ষেত্রে যোগ্য হওয়া সত্ত্বেও লাইসেন্স না পাওয়ায় বাধ্য হতে সরকারি নির্ধারিত ফি ছাড়া ঘুষ হিসেবে অতিরিক্ত টাকা দেয়ার দরুন আপনার গুনাহ হবেনা।
তবে টাকা গ্রহণ কারীদের জন্য তাহা গ্রহন সর্বদাই হারামই হবে।