আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
48 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ।
সম্মানিত ওস্তায,  কিছুদিন পূর্বে আপনার কাছে পরামর্শ চেয়ে আমার পরিবারের মানসিকতা ও আমার বিস্তারিত লিখে আপনার পরামর্শ চেয়েছিলাম।
আমার চাকুরী করা নিয়ে পরিবার অনেক চাপ দিচ্ছিল। চাকুরী করবো না তা জানিয়ে এসেছি। এদিকে আমার বিয়েও হচ্ছে না দেখে পরিবার অনেক চিন্তিত হয়ে পড়েছে। ভাবছে চাকুরীটা হয়ে গেলে হয়ত বিয়েটা হবে। আবার ভাবছে, চাকুরীর বয়সও যদি চলে যায়, বিয়েও যদি না হয় তখন আমার কি হবে। আবার আমাদের বাসা গ্রামে হওয়াতে মানুষ নানান কথা বলছে। পরিবারের মান সম্মানও সব যাচ্ছে।
এমন পরিস্থিতিতে ১ সপ্তাহ আগে আমাকে নিয়ে অনেক বড় ধরনের ঝামেলা হয়ে যায়। আমাকে চাকুরীর জন্য সাংঘাতিক চাপ দেওয়া হয়, প্রচন্ডরকমের অপমান করে আমার বাবা, চাচা, ভাই। আমার সাথে আমার মাকেও প্রচণ্ড অপমান সইতে হয়। আমাকে বাড়ি থেকেও বের হয়ে যেতে বলেছে। আগেও বেশ কয়েকবার বলেছে। পরিস্থিতির ভয়াবহতার কথা চিন্তা করে আমি বলেছি যে আমি চাকুরী করবো।
এখন যেহেতু সামনে ঈদ, তাই আমাকে বাড়িতেই থাকতে বলছে। ঈদের পর আমাকে হোস্টেল ঠিক করে দিবে। আমি ঔইখানে গিয়ে চাকুরির পড়া যেন পড়ি।  আবার আমার জন্য আমার চাচা যমুনা ব্যাংকে চাকুরী ঠিক করেছেন। এটা আমার জন্য আরো বড় আঘাত। ভাবছি, কোন হালাল কিছু হলে আমি না হয় করতাম! এখন এটা নিয়ে আমার উপর কি প্রেশার আসে আমার আল্লাহ সুবাহানু তা'আলা ভালো জানেন।
আমার চারপাশ অন্ধকার লাগছে। আমি কোথায় যাবো, কি করবো কিছুই বুঝতে পারছি না। এত অপমান আমাকে করেছে! আমি নিরুপায়,চুপচাপ হয়ে থাকছি। বাড়িতে থাকাও অসম্ভব হয়ে পড়েছে। আমিও চিন্তা করছি, আমি বাড়ি থেকে চলে যাবো হোস্টেলে। আমার ভাই ব্যাংকে চাকুরী করেন। বাবা উপার্জন করেন না। ভাইয়ের টাকা নিতেও ইচ্ছে করছে না।

এই মুহূর্তে হালাল কোন চাকুরী খুঁজবো কী আমি? এই পরিস্থিতিতে দূরে কোথায় একাকি সফর করা, চাকুরীর খোঁজ করতে পারবো কি যদি নিরাপদ অনুভব করি।
আমার হৃদয়ের শান্তনা, আমার করণীয়  কী আমাকে একটু পরামর্শ দিবেন, আমার প্রিয় সম্মানিত শায়েখ।

1 Answer

0 votes
by (764,700 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

প্রয়োজন, অপরাগতা কিংবা ঠেকায় পড়ার পরিস্থিতি ছাড়া সাধারণ অবস্থায় নারীদেরকে ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। শরীয়ত তাদের ওপর এমন দায়িত্ব আরোপ করে নি, যার কারণে তাদের ঘরের বাইরে যেতে হয়। 

আল্লাহ তাআলা বলেন,
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
‘আর তোমরা স্বগৃহে অবস্থান করবে এবং জাহিলিয়াতযুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।’(সূরা আহযাব ৩৩)

রাসূলুল্লাহ ﷺ বলেন,
الْمَرْأَةُ عَوْرَةٌ ، وَإِنَّهَا إِذَا خَرَجَتِ اسْتَشْرَفَهَا الشَّيْطَانُ ، وَإِنَّهَا لا تَكُونُ أَقْرَبَ إِلَى اللَّهِ مِنْهَا فِي قَعْرِ بَيْتِهَا
‘নারী গোপন জিনিস, যখন সে ঘর থেকে বের হয় শয়তান তাকে তাড়া করে। আর সে আল্লাহ তাআলার সবচে’ নিকটতম তখন হয় যখন সে নিজের ঘরের মাঝে লুকিয়ে থাকে।’ (তাবরানী ২৯৭৪)

নারী মসজিদে যাওয়ার বিষয়ে রাসূলুল্লাহ ﷺ বলেন,وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ ‘তাদের জন্য তাদের ঘর উত্তম।’ (আবু দাউদ ৫৬৭)

নারী চাকরির খাতিরে ঘর থেকে বের হতে পারবে। তবে এর জন্য কিছু নিয়ম ও শর্ত রয়েছে। নিয়ম ও শর্তগুলো মেনে চললে নারীর জন্য ঘর থেকে বের হওয়া জায়েয হবে; অন্যথায় নয়। 
যেমন,
– যদি সত্যিকারে তার চাকরি করার প্রয়োজন দেখা দেয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে।
– চাকরিটা তার দৈহিক, মানসিক স্বভাব ও রুচির সঙ্গে সামন্জস্যশীল হতে হবে। যেমন, ডাক্তারি, নার্সিং, শিক্ষা, সেলাই কিংবা এ জাতীয় পেশা হতে হবে।
– কর্মক্ষেত্রে পর্দার পরিপূর্ণ পরিবেশ থাকতে হবে। অন্যথায় জায়েয হবে না।
– চাকরির কারণে যাতে পরপুরুষের সঙ্গে সফর করতে না হয়।
– কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে যাতে কোন হারাম কাজ করতে না হয়। যেমন, ড্রাইভারের সঙ্গে একাকী যাওয়া, পারফিউম ব্যবহার করা ইত্যাদি।
– নারীর প্রধান কাজ ও দায়িত্ব হচ্ছে স্বামীর খেদমত করা, তার সন্তুষ্টি অন্বেষণ করা ও মাতৃত্বের দায়িত্ব পালন করা। যদি চাকরি করতে গিয়ে এসব দায়িত্ব পালনে ব্যাপক অসুবিধা হয় তাহলে তার জন্য চাকরি করা জায়েয হবে না। (ফাতাওয়াল মারআতিল মুসলিমাহ ২/৯৮১ ফিকহুন নাওয়াযিল ৩/৩৫৯)

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি উপরোক্ত শর্তাবলী মেনে যেকোনো চাকরি করতে পারেন, এক্ষেত্রে প্রাইমারি স্কুলে চাকরি করার পরামর্শ থাকবে।

পাশাপাশি দ্রুত বিবাহের সর্বোচ্চ চেষ্টা করবেন।

এক্ষেত্রে দ্রুত বিবাহের আমল গুলি করার পরামর্শ থাকবে। 

এ সংক্রান্ত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...