আসসালামু আলাইকুম ওস্তাদ,
বর্তমানে ব্যাংকের পরিস্থিতি খারাপ চলছে। টাকা তুলতে গেলে ঠিকমতো পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় একই ব্যাংকে টাকা না রেখে ভিন্ন ভিন্ন ব্যাংকে টাকা রাখার পরামর্শ দিচ্ছে। ইসলামী ব্যাংকগুলোতেও ঠিকমতো টাকা থাকছে না। আর সুদি ব্যাংকগুলোতে টাকা রাখলে সুদের কার্যক্রমের সহায়তা করা হয়। এই অবস্থায় প্রাইভেট সুদি ব্যাংকগুলোতে টাকা রাখা কিছুটা নিরাপদ মনে হচ্ছে কারণ কিছু প্রাইভেট ব্যাংকের বর্তমান অবস্থা ভালো পর্যায়ে।
.
এখন ইসলামী ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক দুটো ব্যাংকেই আলাদা করে টাকা রাখতে চাচ্ছি যেহেতু ব্যাংকগুলোর অবস্থা ভালো না শুধু ইসলামী ব্যাংকে টাকা রাখার ভরসা পাচ্ছি না। এই অবস্থায় সুদী ব্যাংকে টাকা রাখলে এতে কি আমার গুনাহ হবে??