আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমার নানি অসুস্থ। আমার মামা বিদেশ থাকেন নানির অষুধের টাকাও দেন কিন্তু তা পর্যাপ্ত হয় না।উনার বৃদ্ধ বয়সের অসুস্থতা অনেক টাকার প্রয়োজন হয়।তাই উনাকে কি যাকাত দেয়া যাবে?
আমার খালা উনার হাসবেন্ড এর তেমন রুজি নাই।মেয়েদের পড়াশোনার খরচ ও দিতে পারেন না।মাস খরচ ও ভাইয়ের সাথে ভাগাভাগি করে কোনরকম আনেন।এমন অবস্থায় আমার যাকাত এর অর্ধেক নানি ও অর্ধেক খালাকে দেয়া যাবে?
নাকি গাযায় দিয়ে দিবো?