আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
77 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (10 points)
আসসালামু আলাইকুম।
আমার কিছু প্রশ্ন ছিল।
১।ইসলামিক SIP  (Systematic Investment Plan) এর উপর কি যাকাত দিতে হবে? SIP বলতে বুঝাই আমি লং টার্ম এর জন্য টাকা বিনিয়োগ করব।ধরেন আমি প্রতি মাসে ১০০০ টাকা করে ৩০ বছর ধরে এই SIP চালানোর নিয়ত করলাম। আমাকে টাকা তুলতে হলে এক কালীন তুলে ফেলতে হবে। এখন ইসলামিক SIP টাতে মুলত একটা Asset Management Company আমার অর্থ বিনিয়োগ করবে কিন্তু আমি শরিয়াহ ওয়াইজ প্ল্যান নিলে ওই কোম্পানীর শরিয়াহ বোর্ড থেকে অনুমোদন নিয়ে কোথায় বিনিয়োগ করবে তা নির্নয় করবে।এক্ষেত্রে আমার % শিউর থাকবে না লাভ ও হতে পারে আবার ক্ষতি ও হতে পারে।এখন আমার প্রশ্ন হল এই বিনিয়োগ করলে যাকাত দেওয়ার নিয়ম কি?
২।ইমার্জেন্সি ফান্ড রাখা কি জায়েয?ধরেন আমার বেতন ২০০০০ টাকা এর ৬ গুন টাকা অর্থাৎ ১২০০০০ টাকা সঞ্চয় করে এরপর এই অর্থকে সুকুকে বিনিয়োগ করে রাখলাম আমার যখন প্রয়োজন তখন আমি তা ভেঙে অর্থ নিতে পারলাম।এখন এটা কি জায়েয।

1 Answer

0 votes
by (770,460 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
https://ifatwa.info/73230/ নং ফতোয়াতে উল্লেখ রয়েছে,
হাদীস শরীফে এসেছেঃ- 

وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُنَا أَنْ نُخْرِجَ الصَّدَقَةَ مِنَ الَّذِي نُعِدُّ لِلْبَيْعِ. رَوَاهُ أَبُو دَاوُد

সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ)হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যবসায়ের জন্য তৈরি করা মালপত্রের যাকাত আদায়ের হুকুম দিতেন।
(আবূ দাঊদ ১৫৬২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৭৫৯৭।

عن الحسن فى رجل اشترى متاعا فحلت فيه الزكاة؟ فقال: يزكيه بقيمته يوم حلت (المصنف لابن أبى شيبة-6\526، رقم-10559)
সারমর্মঃ-
কোনো ব্যাক্তি ব্যবসায়ীক সামানা ক্রয় করেছে,তার উপর কি যাকাত আসবে? হাসান রহ: জবাবে বলেছেন যে সে যাকাত প্রদান করবে যাকাত প্রদানের দিনের মুল্য ধরে। 

عن ابن جريج قال: سمعت أنا أنها قيمة العروض يوم تجرح زكاته (مصنف عبد الرزاق، كتاب الزكاة، باب الزكاة من العروض-4\97، رقم-7105)
সারমর্মঃ-
ব্যবসায়ীক সামানার ক্ষেত্রে যাকাতের টাকা বের করার দিনের মুল্য অনুযায়ী হিসাব করে যাকাত প্রদান করতে হবে।

হস্তগত যেসব ব্যবসায়িক পণ্য রয়েছে। তা এখন বিক্রি করতে গেলে যে বিক্রয়মূল্য আছে, তা হিসেব করে চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা আড়াই টাকা হারে যাকাত আদায় করবে। চাই তা মূল মূল্য বা ক্রয়মূল্যের চেয়ে কম বা বেশি হোক।

যেমন, আপনার কাছে সোফার কাপড় আছে। যার সমূদয় কাপড়ের মূল মূল্য ২ লাখ টাকা। আর ক্রয় করেছে দেড় লাখ টাকায়।
কিন্তু এখন বিক্রি করতে গেলে তার বাজারমূল্য চার লাখ টাকা।
তাহলে আপনার উপর চার লাখ টাকা থেকে চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা আড়াই টাকা যাকাত আদায় করে দিতে হবে।
এ হিসেবে চার লাখ টাকার যাকাত আসবে দশ হাজার টাকা।

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
এক্ষেত্রে আপনি যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, তাহলে ওই বিনিয়োগ কৃত টাকা দিয়ে যদি ব্যবসার পণ্য ক্রয় না করা হয়, তাহলে সেই টাকার যাকাত হিসাব করে আপনাকে প্রদান করতে হবে।

আর যদি বিনিয়োগকৃত টাকা দিয়ে ব্যবসার পন্য ক্রয় করা হয়, তাহলে আপনার টাকায় ক্রয়কৃত সেই পণ্যগুলোর বর্তমান রেট কি রকম আসবে! তার আনুমানিক একটি হিসাব কষে তার যাকাত আদায় করতে হবে।

(০২)
এক্ষেত্রে সুদের মিশ্রণ রয়েছে বলে বুঝা যাচ্ছে,বিষয়টি বাস্তবেই এমন হলে তাহা জায়েজ হবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...