জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
ইতিকাফ অবস্থায় আবশ্যকীয় প্রয়োজন ছাড়া অন্য কোন প্রয়োজনে বের হওয়া যাবে না। যদি কেউ আবশ্যকীয় প্রয়োজন ছাড়া অন্য কোন কারণে মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে।
আবশ্যকীয় প্রয়োজনের মাঝে শামিল হল পেশাব পায়খান করা, ফরজ গোসলের জন্য বের হওয়া, যদি বাসা থেকে খানা আনার কেউ না থাকে, তাহলে বাসা থেকে গিয়ে খানা খেয়ে আসা বা খানা নিয়ে আসা ইত্যাদি।
হাদীস শরীফে এসেছেঃ
أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا – زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَتْ: وَإِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَيُدْخِلُ عَلَيَّ رَأْسَهُ وَهُوَ فِي المَسْجِدِ، فَأُرَجِّلُهُ، وَكَانَ لاَ يَدْخُلُ البَيْتَ إِلَّا لِحَاجَةٍ إِذَا كَانَ مُعْتَكِفًا»
আম্মাজান আয়শা রাঃ বলেন, রাসূল সাঃ মসজিদে থাকা অবস্থায় আমার দিকে মাথা বাড়িয়ে দিতেন আর আমি তা আঁচড়িয়ে দিতাম এবং তিনি যখন ইতিকাফে থাকতেন, তখন [প্রাকৃতিক] প্রয়োজন ছাড়া ঘরে প্রবেশ করতেন না। {বুখারী, হাদীস নং-২০২৯, ১৯২৫, ১৯০২}
আরো জানুনঃ
(০১)
ইতেকাফ অবস্থায় ফরজ/ওয়াজিব গোসল ব্যাতিত সাধারণ গোসল করা এটি শরীয়তের দৃষ্টিতে আবশ্যকীয় প্রয়োজনের মাঝে শামিল নয়।
তাই এই গোসলের জন্য ইতেকাফের স্থান থেকে বের হওয়া যাবে না। যদি কেউ বের হয়, তাহলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে।
হ্যাঁ, মুফতীয়ানে কেরাম একটি সূরত বলেছেন, সেটি হল এই যে, গোসল খানায় আগে থেকে কাউকে দিয়ে পানি ভরে রাখবে, তারপর ইস্তিঞ্জার জন্য বের হবে, ইস্তিঞ্জা শেষ করে অজু করার সময় দ্রুত গায়ে কিছু পানি ঢেলে চলে আসবে। এতে করে ইতিকাফ ভাঙ্গবে না। তবে গোসল করতে গিয়ে দেরী করবে না।
,
গোসল করে কাপড় দ্রুত পাল্টানো যাবে। মসজিদের সীমানার ভিতর কাপড় শুকাতে দেয়া যাবে।
অথবা অন্য কাহারো মাধ্যমে বাহিরে কাপড় শুকাতে দিতে পারেন।
এক ইতিকাফ কারী অন্য ইতেকাফকারীর জন্য পানি ভরে দিতে পারবে না।
নিজের সাধারণ গোসলের জন্যেও পানি ভরতে পারবেনা।
হ্যাঁ মসজিদের সীমানার মধ্যে থেকেই যদি পানি ভরে দেওয়া যায়, তাতে কোন সমস্যা নেই।
এক্ষেত্রে মসজিদের বারান্দা হতে গোসল করার সুযোগ থাকলে,পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে আরেকটি পন্থা অবলম্বন করতে পারেন, সেটি হল যারা এতেকাফে বসেনি, তাদের কাহারো সহায়তা নিয়ে পানি মসজিদে বারান্দায় নিয়ে আসবেন।
আর আপনি মসজিদে বারান্দাতে থেকেই গোসল করে নিলেন, এতেও কোন সমস্যা হবে না।
(০২)
চাইলে সেটির উপর আমল করতে পারেন।
(০৩)
প্রশ্নের বিবরণ মতে যেহেতু তার মৌন সমর্থন রয়েছে, সুতরাং এতে সমস্যা নেই।