আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
102 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ। আমার বিয়েতে মাহর হিসেবে ৭ ভরি + পরবর্তী তে ১ ভরি গয়না টোটাল ৮ ভরি ছিল। সে হিসেবে আমার যাকাত দেয়া ফরজ ছিল। কিন্তু গত ২ বছর আমার হাজবেন্ড এর জব নেই। তিনিও প্রায় ৩ লাখ টাকার ঋণগ্রস্ত, আর তার কাজের বাবদ তিনি আমার থেকে প্রায় ৫ ভরি+ গয়না নিয়ে যায় আমার অনুমতি নিয়ে, উল্লেখ্য আমি বলেছিলাম কোনোভাবে এখানে যেন সুদ মিশ্রিত না হয়, তিনি আমাকে বলেছেন উনার কোনো কাছের মানুষের কাছে সেগুলো গচ্ছিত রেখে সে বাবদ উনি টাকা নিয়েছেন, সুদ মিশ্রিতে করেন নি। এটা কতটুক সত্য জানিনা। সে হিসেবে আমার কাছে এখন ২ ভরি মতো+ আমার নিজের ৩০ হাজার মতো ঋণ রয়েছে। এখন আমার সেই গয়নার বাবদ যাকাত দিতে হবে কিনা? আর সেগুলো যেহেতু আমার হাতে নেই + আমার হাজবেন্ড এর ৩ লাখ+ আমার ৩০ হাজার টাকার মতো ঋণ এর জন্য আমি যাকাত নিতে পারব কি? যেহেতু আমার আপন ভাই যাকাত দিচ্ছেন সে হিসেবে আমার মায়ের কাছ৩ উনার টাকা রয়েছে, আমি ভাইকে না বলে সেই টাকা আম্মুর অনুমতিতে জাকাত হিসেবে নিতে পারব কি? নাকি ভাইকে জানাতে হবে?

1 Answer

0 votes
by (814,710 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)دين قوي (শক্তিশালী ঋণ) এটা দ্বারা সেই টাকা বা মাল উদ্দেশ্য যা কাউকে ধার দেয়া হয়েছিলো,বা ব্যবসায়িক পণ্যর বিনিময়ে কারো উপর ওয়াজিব ছিলো।কিংবা এমন কোনো গৃহপালিত পশুর বিনিময়ে কারো উপর ওয়াজিব ছিলো যে প্রাণীর উপর যাকাত ওয়াজিব ছিলো।এমন দাইনে চল্লিশ দিরহাম পরিমাণ উসূল হওয়ার পর যাকাত ওয়াজিব হবে।(যখন থেকে পাওনা ছিলো তখন থেকে এক বৎসর পূর্ণ হওয়ার পর যাকাত ওয়াজিব হবে তথা হস্তগত হওয়ার পূর্বের বৎসর সমূহের যাকাত তখন আদায় করতে হবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1483

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার মালিকানায় যেহেতু ৮ ভড়ি স্বর্ণ রয়েছে, তাই নেসাবের অতিরিক্ত স্বর্ণ আপনার মালিকানাধীন থাকার দরুণ আপনার উপর যাকাত ফরয হয়ে গেছে। আপনার স্বামী কর্তৃক স্বর্ণগুলো গচ্ছিত রাখার দরুণ আপনার যাকাত মাফ হবে না। এবং ৩০ হাজার টাকা ঋণ থাকার দরুণও যাকাত মাফ হবে না। আপনার উপর অবশ্যই যাকাত ফরয। যেহেতু আপনার উপর যাকাত ফরয তাই আপনি কখনোই যাকাত গ্রহণ করতে পারবেন না। হ্যা, এতটুকু সুযোগ আপনার জন্য রয়েছে যে, আপনি স্বর্ণ গুলো উসূল হওয়ার পর যাকাত দিতে পারবেন। আবার চাইলে এখনও দিতে পারবেন।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/121


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...