আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
98 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (4 points)
edited by
যাকাত কি শুধু টাকা দিয়েই দেওয়া যায়? নাকি স্বর্ণ রূপা ও দেওয়া যাবে?? যেমন আমাদের কিছু স্বর্ণ আছে ও কিছু নগদ টাকা আছে এখন হিসাব করে যাকাত আসে ২৫ হাজার ৭০০ টাকার মতো,,আমার  একটা আংটি আছে ওটা বিক্রি করার জন্য জুয়েলার্স এ দাম করেছি ১৫ হাজার টাকা,যেহেতু আমি ইতিকাফ এ বসবো আবার আমি চাচ্ছি এই রমাদান এ যাকাত দিয়ে দিতে(এর আগে কখনও দেই নি বছর পর হয়ে গেছে) তাই আজকেই দিয়ে দিতে চাচ্ছি তাই আমি আংটি + আরও ১০৭০০ টাকা সহ যাকাত দিয়ে দিতে চাচ্ছি  এতে কি যাকাত আদায় হবে??

1 Answer

0 votes
by (814,680 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যাকাত আদায় করার পদ্ধতি সম্পর্কে দু'টি অপশন বৈধ রয়েছে। অর্থাৎ যে মালের যাকাত দেওয়া হবে,হয়তো সেই মালের চল্লিশ অংশের এক অংশকে যাকাত হিসেবে দেওয়া যাবে। অথবা তার মূল্যকে হিসেব করে কারেন্সি বা মুদ্রা দিয়ে যাকাতকে আদায় করা যাবে। উপরোক্ত দু'টি পদ্ধতিই হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে।(তাফসীরে কুরতুবী) 

ফুকাহায়ে কিরাম যাকাতকে কারেন্সি বা টাকা দিয়ে আদায় করার পরামর্শ দিয়ে থাকেন।কেননা সকল মানুষের প্রয়োজন সমান হয়না।হয়তো কেউ কোনো গরীবকে এমন কিছু মাল যাকাত হিসেবে দিতে চাচ্ছে যা আপাতত উক্ত গরীবের প্রয়োজন নেই।অথচ যাকাতের উদ্দেশ্যই হল,গরীব-মিসকিনদের প্রয়োজন-কে পূর্ণ করা।সুতরাং টাকা দ্বারা যাকাত দিলে গরীব-মিসকিনরা তাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে খরচ করতে পারবে। এটা তাদের জন্য সহজ হবে। (জাওয়াহিরুল ফিকহ-৩/২১১)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1239


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি স্বর্ণ এবং অবশিষ্ট টাকা দ্বারা যদি যাকাত আদায় করতে চান, তাহলেও পারবেন। আপনার যাকাত আদায় হবে।তবে উত্তম হল, সম্পূর্ণ টাকা দিয়ে আদায় করা যদি সম্ভব হয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...