আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
63 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (25 points)
আসসালামু আলাইকুম, উগান্ডায় এক ব্যক্তি দুইটি শেয়ার কিনেছেন। একটি শেয়ার ইকুইটির। আরেকটা দুম্বার।


ইকুইটি শেয়ারটি ২৫ বছরের জন্য। একটি শেয়ার ১০০০ ডলার। বিনিয়োগকৃত টাকা ৩টি খাতে কোম্পানি ব্যয় করবে।


১৷ বিভিন্ন ফসল উৎপাদন

২। আবাসিক সম্পত্তি কেনা ও ভাড়া

৩। পর্যটন খাত


প্রতি বছর লাভের ৫০% শেয়ার মালিকরা পাবে

এছাড়া ২৫ বছর পর সব সম্পত্তি বেচেও ৫০-৫০ ভাগ করে বণ্টন করা হবে।


এবার দুম্বার প্রজেক্টের কথা বলি। দুম্বা-ছাগল-ভেড়ার প্রজেক্টের শেয়ারমূল্য ৩১০০০ টাকা। পশু চিকিৎসা ও শ্রমিকের বেতন বাবদ ৫০০০ টাকা খরচ। খোলা মাঠে ঘাস খায়, খাবারের কোনো খরচ নেই।
মুদ্বারাবা সিস্টেমে লাভ ৫০-৫০।

দুম্বা আছে প্রায় ৬০০


প্রশ্ন হলো, ইকুইটি এবং দুম্বার এই দুইটি প্রজেক্টের শেয়ারের মালিক যাকাত কীভাবে প্রদান করবে?


সম্পূরক প্রশ্ন, কোম্পানি কীভাবে এর যাকাত আদায় করবে?


শেয়ার মূল্যের উপর যাকাত দিবে নাকি পণ্যের উপর? একটু ভেঙে উত্তর দেওয়ার অনুরোধ।

1 Answer

0 votes
by (807,660 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যৌথব্যবসায় যারা শরীক থাকবেন, তাদের প্রত্যেকের হিস্যা বা শেয়ার এর বর্তমান বাজার মূল্য যদি নেসাব পরিমাণ হয়, তাহলে প্রত্যেকের উপর ব্যক্তিগতভাবে যাকাত ফরয হবে। অথবা যাদের যাদের শেয়ার নেসাব পরিমাণ হবে, তাদের উপর যাকাত ফরয হবে। শেয়ারের ক্রয়মূল্য নয় বরং বর্তমান বিক্রয় মূল্য বা বাজার মূল্যর উপর যাকাত আসবে।
الخليطان في المواشي كغير الخليطين فإن كان نصيب كل واحد منهما يبلغ نصابا وجبت الزكاة، وإلا فلا سواء كانت شركتهما عنانا أو مفاوضة أو شركة ملك بالإرث أو غيره من أسباب الملك وسواء كانت في مرعى واحد أو في مراع مختلفة فإن كان نصيب أحدهما يبلغ نصابا ونصيب الآخر لا يبلغ نصابا وجبت الزكاة على الذي يبلغ نصيبه نصابا دون الآخر، وإن كان أحدهما ممن تجب عليه الزكاة دون الآخر فإنها تجب على من تجب عليه إذا بلغ نصيبه نصابا.
(الدر المختار و حاشية ابن عابدين، 1/181، ط: دار الفكر)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফসল উৎপাদনের উশর দিতে হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/6219
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 298) وقد أورد الزيلعي أيضا ما إذا اشترى أرض عشر وزرعها أو اشترى بذرا للتجارة وزرعه فإنه يجب فيه العشر ولا تجب فيه الزكاة؛ لأنهما لا يجتمعان. اهـ. ويجاب عنه بما ذكره الشارح من قيام المانع.
..
(২) আবাসিক সম্পত্তি কেনা ও ভাড়া এর উপর যাকাত আসবে।
(৩) পর্যটন খাতের উপরও যাকাত আসবে।

(৪) দুম্বা ভেড়া ইত্যাদিকে ব্যবসার নিয়তে লালন পালন করলে তাতে যাকাত আসবে। ক্যাশ ও নগদ টাকার যাকাতের মতই ২.৫% যাকাত আসবে।
قال العلامۃ الحصکفی رحمہ اللہ تعالٰی: لو أسامها للحم فلا زكاة فيها، كما لو أسامها للحمل والركوب، ولو للتجارة ففيها زكاة التجارة. (الدرالمختار مع ردالمحتار: 275/2)

وقال أیضاً: (نصاب البقر والجاموس)….. (ثلاثون سائمة) غير مشتركة.

وقال تحتہ العلامۃ ابن عابدین الشامی رحمہ اللہ تعالٰی: قوله: (سائمة): نعت لثلاثون …..فلو علوفة فلا زكاة فيها، إلا إذا كانت للتجارة، فلا يعتبر فيها العدد، بل القيمة.(ردالمحتار: 280/2)

وقال العلامۃ الکاسانی رحمہ اللہ تعالٰی: فإن أسيمت للحمل أو الركوب أو اللحم فلا زكاة فيها، ولو أسيمت للبيع والتجارة ففيها زكاة مال التجارة، لا زكاة السائمة. (بدائع الصنائع: 30/2)

وقال العلامۃ سراج الدین ابن نجیم رحمہ اللہ تعالٰی: (ليس في الحوامل والعوامل والعلوفة صدقة): ولأن السبب هو المال النامي، ودليله الإسامة أو التجارة، ولم يوجدا، حتى لو كانت العلوفة للتجارة كان فيها زكاة التجارة. (النھرالفائق: 428/1)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...