আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
85 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (72 points)
১.হারাম উপার্জনকারী কোনো উপহার দিলে সেটা ব্যবহার করা কি জায়েজ?

২.হারাম উপার্জনকারী স্বর্ণের কিছু দিলে সেটা ব্যবহার করা কি জায়েজ?

৩.যাকাত ফরজ হলে হারাম উপার্জনকারী থেকে প্রাপ্ত স্বর্ণ কিংবা অর্থ গণনা করা লাগবে?

৪.হারাম উপার্জনকারী থেকে প্রাপ্ত স্বর্ণ বিক্রি করে সে অর্থ নিজ প্রয়োজনে ব্যবহার করা যাবে?

৫.হারাম উপার্জনকারী থেকে প্রাপ্ত স্বর্ণ বিক্রি করে সে অর্থ দিয়ে স্বর্ণের কিছু তৈরি করলে সেটা ব্যবহার করা যাবে?

৬.ক)অনেক বছর আগে নাবালেগ অবস্থায় করা জন্মদিনের গিফট কি বড় হয়ে ব্যবহার করা যাবে? গ্লাস আছে গিফট হিসেবে বেশ কয়েকটা সেগুলো কি ব্যবহার করা যাবে?
৬.খ)ব্যবহার করা না গেলে সেগুলো দিয়ে কি করা উচিত?
৬.গ)আমি কি আমার মাকে দিয়ে দিতে পারবো ব্যবহার করার জন্য?

1 Answer

0 votes
by (814,710 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
فى الفتاوى الهندية- أهدى إلى رجل شيئا أو أضافه إن  كان غالب ماله من الحلال فلا بأس إلا أن يعلم بأنه حرام ، فإن كان الغالب هو الحرام ينبغي أن لا يقبل الهدية ، ولا يأكل الطعام إلا أن يخبره بأنه حلال ورثته أو استقرضته من رجل ، كذا في الينابيع
যদি এমন কেউ কাউকে কিছু হাদিয়া দেয়,যার অধিকাংশ সম্পত্তি হালাল,তাহলে সেই মালকে গ্রহণ করা নাজায়েয নয়।তবে যদি সে জানতে পারে যে,দাতা হারাম থেকে দিচ্ছে তাহলে এমতাবস্থায় সেটা জায়েয হবে না।আর যদি তার মালের অধিকাংশই হারাম থাকে,তাহলে এমন ব্যক্তির হাদিয়া গ্রহণ জায়েয হবে না।এমন ব্যক্তির ওখানে আহার করাও যাবে না, যতক্ষণ না সে হালাল খাবারের সংবাদ দিচ্ছে বা এটা বলছে যে,সে ধার করে নিয়ে এসে আহার করাচ্ছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩৪২) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1900

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) হারাম উপার্জনকারী কোনো উপহার দিলে সেই উপহার ব্যবহার করা জায়েয হবে না।

(২) হারাম উপার্জনকারী স্বর্ণের কিছু দিলে সেই উপহারকে ব্যবহার করা জায়েয হবে না।

(৩) যাকাত ফরয হলে হারাম উপার্জনকারী থেকে প্রাপ্ত স্বর্ণ কিংবা অর্থ গণনায় আসবে না। কেননা এগুলোকে তো অনেক আগেই সদকাহ করা ওয়াজিব ছিলো।

(৪) হারাম উপার্জনকারী থেকে প্রাপ্ত স্বর্ণ বিক্রি করে সেই অর্থ নিজ প্রয়োজনে ব্যবহার করা যাবে না।

(৫) হারাম উপার্জনকারী থেকে প্রাপ্ত স্বর্ণ বিক্রি করে সেই অর্থ দিয়ে স্বর্ণের কিছু তৈরি করলে সেটার ব্যবহারও জায়েয হবে না।

(৬)
(ক) অনেক বছর আগে নাবালেগ অবস্থায় প্রাপ্ত জন্মদিনের গিফটকে বড় হয়ে ব্যবহার করা যাবে। তবে গরীব দেখে কাউকে দিয়ে দেয়াই উচিত।
(খ) কাউকে দিয়ে দেয়াই উচিত।
(গ) হ্যা, আপনি আপনার মাকে দিয়ে দিতে পারবেন  ব্যবহার করার জন্য। তবে গরীব কাউকে দিয়ে দেয়াই উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...