আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
53 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (9 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শায়েখ।

১. চা ছাড়া জেগে থাকা কষ্টকর শায়েখ। আম্মুকে চা বানাতে বলাটা তার জন্য বার্ডেন হয়ে যায়, নিজের কাছেও লজ্জা লাগে। আমি কি ইতিকাফের জায়গায় বসেই প্রতিদিন চা বানিয়ে খেতে পারব? ইতিকাফের অসুবিধা হবে?
২. ইস্তিঞ্জার নিয়তে বাথরুমে যেয়ে প্রতিদিনই কি গোসল করা যাবে? গোসলে চুলে শ্যাম্পু করা যাবে? এতে কি ইতিকাফের সমস্যা হবে?
৩. ইতিকাফের জায়গায় বসে কাউকে রুকিয়াহ করে দেয়া যাবে?
৪. ইতিকাফরত অবস্থায় কি রুকিয়াহ ডিটক্স করা যাবে? ডিটক্সের সাত দিন গোসল করতে হয়। ইস্তিঞ্জার নিয়তে বাথরুমে যেয়ে ডিটক্সের গোসল করে আসতে পারব প্রতিদিন? এতে ইতিকাফের সওয়াবের কমতি হবে?
৫. দ্বীনি গ্রুপে সবাইকে জিকিরের রিমাইন্ডার হিসেবে পোল দেয়া যাবে? আমলে উৎসাহিত করার জন্য কথা শেয়ার করা যাবে? কুরআনের আয়াত, হাদিস এর লিখা পাঠানো যাবে? ইতিকাফ ফাসিদ হবে কি, বা সওয়াব কমে যাবে কি?
৬. আমার বড় ভাইয়া দেশের বাইরে থাকেন। সাহরির সময় পরিবারের সদস্যরা মিলে তার সাথে অনলাইনে মুনাজাত করতে পারব কি? এতে ইতিকাফের সমস্যা হবে কি?

1 Answer

0 votes
by (805,260 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وليس لها أن تعتكف في غير موضع صلاتها من بيتها وإن لم يكن فيه مسجد لا يجوز لها الاعتكاف فيه ولا تخرج من بيتها إذا اعتكف فيه قال - رحمه الله - (ولا يخرج منه إلا لحاجة شرعية كالجمعة أو طبيعية كالبول والغائط) لما روينا من الأثر عن عائشة - رضي الله عنها - ولما روي عنها أنها قالت «كان النبي - صلى الله عليه وسلم - لا يدخل البيت إلا لحاجة الإنسان إذا كان معتكفا» متفق عليه تريد البول والغائط هكذا فسره الزهري 
ঘরের মসজিদ ব্যতীত অন্যত্র এ'তেক্বাফ করা নারীদের জন্য জায়েয নয়।যদি ঘরে কোনো মসজিদ না থাকে তথা নামাযের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না থাকে।তাহলে উক্ত ঘরে এ'তেক্বাফ করা জায়েয  হবে না। যখন মহিলা কোনো কামরায় এ'তেকাফ শুরু করে দিবে তখন সে মহিলা আর ঐ কামরা থেকে বাহিরে যেতে পারবে না।তবে শরয়ী প্রয়োজনে যেমনঃ জুম্মার সালাত(এটা তখনকার বিধান যখন ফিৎনা ছিলনা), এবং প্রকৃতিগত প্রয়োজন যেমন প্রস্রাব পায়খানা ইত্যাদির জন্য ঐ কামরা থেকে বাহিরে যাওয়া যাবে।
যেমন হয়রত আয়েশা রাযি থেকে বর্ণিত রয়েছে- তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ এ'তেক্বাফ অবস্থায় জরুরী প্রয়োজন ব্যতীত মসজিদ থেকে ঘরে আসতেন না।জরুরী প্রয়োজন বলতে প্রস্রাব-পায়খানা উদ্দেশ্য। (তাবয়ীনুল হাক্বাঈক্ব-১/৩৫০) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1275


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ইতিকাফ স্থলে বসে চা বানাতে পারবেন। তবে ইতিকাফ স্থল ত্যাগ করলেই ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।

(২) ইস্তিঞ্জার নিয়তে বাথরুমে যেয়ে প্রতিদিনই অতিদ্রুত কয়েক মগ পানি শরীরে দেয়া যাবে। তবে অবস্থান করা বা শাবান/শ্যাম্পু লাগানো, কোনোটাই করা যাবে না। করলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। 

(৩) ইতিকাফের জায়গায় বসে কাউকে রুকিয়াহ করে দেয়া যাবে।

(৪) ইতিকাফরত অবস্থায় ইতিকাফ স্থলে বসে রুকিয়াহ ডিটক্স করা যাবে। তবে নিয়মতান্ত্রিক গোসল করা যাবে না। হ্যা, অতিদ্রুত কয়েক মগ পানি শরীরে দেয়া যাবে।

(৫)  ইতিকাফে বসে এগুলো না করাই উচিত ও উত্তম। কেননা মুবাইল হাতে নেয়ার পর মুবাইল নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশী।

(৬) ইতিকাফে বসে অনলাইনে মুনাজাত না করাই উচিত ও উত্তম।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...