আস সালামু আলাইকুম হুজুর,
গতকালকে বিতর নামাজের পর মসজিদের হজুর দোয়া করতেছিল,
হুজুর দোয়ার মধ্যে বলতেছিল, "হে আল্লাহ, আমাদেরকে গীবত কারীর গীবত হইতে হেফাজত করুন" অথবা "হে আল্লাহ আমাদেরকে গীবত কারীদের থেকে হেফাজত করুন"
খুব সম্ভবত হুজুর দোয়া করতেছিল, "হে আল্লাহ আমাদেরকে গীবত কারীদের থেকে হেফাজত করুন" মুসল্লি হিসেবে আমি মোনাজাতে শরিক ছিলাম এবং "আমিন" বলেছি।
"আমিন" বলার পরপরই আমার মনে হলো, আমার স্ত্রীও তো মাঝে মাঝে গীবত করে, এবং মাঝে মাঝে আমার নামেও গীবত করে। আমিও তো মাঝে মাঝে গীবত করি।
আমার প্রশ্ন, হুজুরের উক্ত দোয়া তে মুসল্লি হিসেবে আমি "আমিন" বলেছি। আমি এবং আমার স্ত্রী সম্ভবত গীবত করেছি। ভবিষ্যতেও আমারা শয়তানের প্ররোচনায় অথবা অভ্যাসগত ভাবে গীবত করতে পারি। এতে কি আমার এবং আমার স্ত্রীর মধ্যকার বৈবাহিক কোন সমস্যা হবে?