আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
51 views
in সাওম (Fasting) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উস্তাদ।
আমি ইত্তেকাফের জন্য একটি রুম ঠিক করেছি সেই রুম গুছিয়ে পরিষ্কার করার জন্য গোসল করে ইত্তেকাফের কক্ষে প্রবেশ করতে দেরি হয়ে যায়। আমার ওজর এমন ছিল যে আমি গতদিন থেকে অসুস্থতার জন্য কাজ গুছিয়ে উঠতে পারিনি এবং ইত্তেকাফে বসার পূর্বে কারোর জিম্মাদারির কাজ ছিল যার জন্য দেরি হয়ে যায়। আমি যখন রুমে ঢুকি ততক্ষণে ফোনের ওয়াক্তের সময়ের আজান দিয়ে দেয় আর স্থানীয় এলাকায় রুমে প্রবেশের পরে আজান দেয়। এক্ষেত্রে আমার ইত্তেকাফ কী সুন্নাত ইত্তেকাফ হবে?

1 Answer

0 votes
by (805,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নত ইতিকফের জন্য সূর্যাস্তের পূর্বেই ইতিকাফ প্রবেশ করতে হবে। নুতবা সুন্নত ইতিকাফ হবে না।
عن إبراهيم، قال: إذا أراد أن يعتكف، فلتغرب له الشمس من الليلة التي يريد أن يعتكف فيها وهو في المسجد (مصنف ابن ابی شيبہ، جلد 2، صفحہ 335، مطبوعہ ریاض )

وفى فیض القدیر:
أي انقطع فيه وتخلى بنفسه بعد صلاته الصبح لاأن ذلك وقت ابتداء اعتكافه بل كان يعتكف من الغروب ليلة الحادي والعشرين وإلا لما كان معتكفا للعشر بتمامه الذي ورد في عدة أخبار أنه كان يعتكف العشر بتمامه وهذا هو المعتبر عند الجمهور لمن يريد اعتكاف عشر أو شهر وبه قال الأئمة الأربعة ( فیض القدیر، جلد 5، صفحہ 122، مطبوعہ بیروت)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনি আপনার স্থানীয় মসজিদে আজানের পূর্বেই ইতিকাফ স্থলে প্রবেশ করেছেন, তাই আপনার ইতিকাফ সুন্নত হিসেবে গণ্য হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...