আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
49 views
in সাওম (Fasting) by (11 points)
edited by
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
কোনো কারণে হয়ত আব্বু আমাকে বারণ করছিল যে আমি ইতেকাফ না করি শেষমেষ মা কে বলেছি আমি ইতেকাফ নিলাম।কিন্তু সন্ধ্যা ৬:১৭ এই সময় এ আমি ইতেকাফ বসলাম।আমার ইতিকাফ কি ধরা হবে নাহ? মাগরিবের শুরু তেই যেহেতু বসতে পারিনি আজানের কিছু পর বসেছি।ইতেকাফ কি ভেঙে দেবো তবে জানাবেন কষ্ট করে টেনসন আছি। আজকে ২ দিন আমি ইতেকাফ আছি।

২) গোসল না করলে ১০ দিনই একই জামা পরে থাকব কিভাবে,জামা তো ইতেকাফের স্থানে রাখিনি পরিবর্তন কিভাবে করব এখন এই ১০ দিনে?

৩) দুয়ার শুরুতে জমজম খেলে কবুল হয়,আমি সঙ্গে জমজম পানি নিতে ভুলে গেছি,প্রাকৃতিক প্রয়োজনের উদ্দেশে বেরিয়ে আসার পথে আলমারি খুলে পানির বোতল নিলে কি ভেঙে যাবে?

1 Answer

0 votes
by (804,930 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সুন্নত ইতিকফের জন্য সূর্যাস্তের পূর্বেই ইতিকাফ প্রবেশ করতে হবে। নুতবা সুন্নত ইতিকাফ হবে না।
عن إبراهيم، قال: إذا أراد أن يعتكف، فلتغرب له الشمس من الليلة التي يريد أن يعتكف فيها وهو في المسجد (مصنف ابن ابی شيبہ، جلد 2، صفحہ 335، مطبوعہ ریاض )

وفى فیض القدیر:
أي انقطع فيه وتخلى بنفسه بعد صلاته الصبح لاأن ذلك وقت ابتداء اعتكافه بل كان يعتكف من الغروب ليلة الحادي والعشرين وإلا لما كان معتكفا للعشر بتمامه الذي ورد في عدة أخبار أنه كان يعتكف العشر بتمامه وهذا هو المعتبر عند الجمهور لمن يريد اعتكاف عشر أو شهر وبه قال الأئمة الأربعة ( فیض القدیر، جلد 5، صفحہ 122، مطبوعہ بیروت)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/140261

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) আপনি যেহেতু সূর্যাস্তের পর ইতিকাফে ঢুকেছেন, তাই আপনার ইতিকাফ নফল হিসেবে বিবেচিত হবে। সুন্নত ইতিকাফ হবে না।
(২) কাউকে দিয়ে জামাগুলো ইতিকাফ স্থলে নিয়ে আসবেন।
(৩) আপনি কাউকে দিয়ে জমজম পানি নিয়ে আসবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...