আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
56 views
in যাকাত ও সদকাহ (Zakat and Charity) by (9 points)
আমি গৃহিনী, আমার কোন ইনকাম সোর্স নাই। কিন্তু বিয়ের আগের  মার স্বামীকেই আমার পক্ষ থেকে যাকাতের টাকা দিতে হবে। ব্যক্তিগতভাবে আমার স্বামী ঋণগ্রস্ত (প্রায় ৭লাখের বেশি)। উনার পরিবারকে (মা, বাবা, ভাইয়ের পরিবার) দেখভালের দায়িত্বও উনার উপর। উল্লেখ্য আমার স্বামীসহ ঐ পরিবারের কারোর নেসাব পরিমাণ সম্পদ নাই এবং সঙ্গত কারণে আমি শশুড়বাড়ির পরিবার থেকে কিছুটা দূরে থাকি।
প্রশ্ন১: এমতাবস্থায় আমার যাকাতের টাকা আমার শশুরবাড়ির পরিবারে দেওয়া বৈধ হবে কি না?

প্রশ্ন ২: আমার স্বামী আমার যাকাত আদায় করে দিলে উনার পক্ষে আমার এবং সন্তানসহ পরিবারের প্রয়োজনীয় খরচ দেওয়া সম্ভব হবে না। জানার বিষয় হলো স্ত্রী যেহেতু স্বামীকে যাকাত দিতে পারে, তাহলে এই টাকা উনি আবার আমাদের প্রয়োজনে খরচ করতে পারবেন কি না?

মেহেরবানি করে জানাবেন। জা্যাকুমুল্লাহু খইরন

1 Answer

0 votes
by (809,370 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে এজন্য যাকাত দিতে পারবে না, কেননা এতেকরে ঘুরেফিরে ঐ যাকাতের টাকা মূল মালিকের নিকট ফিরে আসবে। স্বামীকে যাকাত দিলে ঐ টাকা দ্বারা স্বামী তার স্ত্রীর জন্য খরচ করে নিবে। সেজন্য স্বামী স্ত্রী এবং পিতামাতা ও সন্তান পরস্পর পরস্পরকে যাকাত দিতে পারবে না।

عن أبى بكر قال: سمعت وكيعا يذكر عن سفيان أنه قال: لا يعطيها من يجبر على نفقته (المصنف لابن أبى شيبة-6\546، رقم-10644)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/86188

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার প্রশ্নটি অস্পষ্ট। যতটুকু বুঝতে পেরেছি, সেই আলোকে বলছি, যাকাতের টাকা এমন কাউকে দেয়া যাবে না যাকে দিলে এর ফায়দা ঘুরে আপনার নিকট আসে। সুতরাং স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না। হ্যা, শশুড় শাশুড়ি কে যাকাত দেয়া যাবে। দেবর ননদকেও দেয়া যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...