আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
33 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
edited by
আসসালামুয়ালাইকুম।
১.আমি কি ওজু বিহীন অবস্থায় এবং হায়েজ অবস্থায় "আল কোরআন বাংলা মর্মবাণী" পড়তে পারব?

২. Quantum Method Organization / Yoga Foundation থেকে প্রকাশিত ,বাংলা কুরআনের মর্মবাণী বইটি কুরআনের আয়াতগুলো বোঝার জন্য কতটা নির্ভরযোগ্য? যেহেতু এখানে প্রতিটি আয়াত খুব সুন্দরভাবে বাংলায় অর্থ করে লেখা আছে, তাই আমি কি এটি পড়তে পারি?

৩. কুরআনের প্রতিটি আয়াতের সহজ ব্যাখ্যা বোঝার জন্য আমি কোন তাফসিরের বই পড়তে পারি? যদি কোনো ভালো তাফসিরের বই সাজেস্ট করেন, তাহলে উপকৃত হব।

অনুগ্ৰহপূর্বক জানালে উপকৃত হব।

1 Answer

0 votes
by (805,980 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইসলামের প্রাথমিক যুগে যখন কুরআন নাযিল হয়নি। তখন রাসূলুল্লাহ মাঝেম্যেধ ইবাদতের উদ্দেশ্যে গারে হেরায় যেতেন। শরীয়ত আসার পূর্ব পর্যন্ত এভাবে ধ্যান ধরে ইবাদত করা হত । কিন্তু পূর্ণ শরীয়ত আসার পর এই ধ্যান ধারণাকে আর উম্মতের জন্য রাখা হয়নি। তাছাড়া আল্লাহর রাসুল সাঃ এর নবুওয়ত প্রাপ্তির পূর্বের সময়কার কোনো কিছু উম্মতের জন্য অনুসরণ করা ওয়াজিব নয়। যখন নামায রোযার বিধান আসেনি তখনই মূলত আল্লাহর রাসূল সাঃ গারে হেরায় গেছিলেন। ওহী আসার পর, শরীয়ত আসার পর আর কখনো যাননি।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/16181

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ওজু বিহীন অবস্থায় এবং হায়েজ অবস্থায় "আল কোরআন বাংলা মর্মবাণী" তথা বাংলা অনুবাদ পড়তে পারবেন।

(২)
কোয়ান্টাম মেথড ভ্রান্ত মতবাদ। এত্থেকে দূরে থাকবেন। এখান থেকে যেই পুস্তকাদি বের হয়েছে, সেগুলো থেকে দূরে থাকবেন।

(৩) কুরআনের প্রতিটি আয়াতের সহজ ব্যাখ্যা বোঝার জন্য উস্তাদের কাছে পড়বেন। তাফসীরে মারিফুল কুরআন বা তাওযিহুল কুরআন পড়তে পারেন। এ সম্পর্কে আরো জানুন-https://www.ifatwa.info/140192


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...