আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
48 views
in সালাত(Prayer) by (2 points)
closed by
আসসালামু আলাইকুম।
আমরা চারজন মসজিদে ইতিকাফ করছি।
আমাদের মসজিদের অজুখানা টা প্রায় সময় অপরিষ্কার থাকে আমাদের ভাইদের মাঝে একজন সেটা পরিষ্কার করছে, ইতিকাফ থাকা অবস্থায়। ভাইটি 15-20 মিনিট অজুখানায় থেকে সেটি পরিষ্কার করেছে।

এতে কি তার ইতিকাফ ফাসিদ হয়ে যাবে?

আর ইতিকাফ অবস্থায় ইফতারি বা রাতের খানা খাওয়ার পর আমাদের থালা-বাসন কি ওযু খানায় ধুতে যেতে পারবো?
এবং আমাদের দস্তরখানাও কি ধুতে বাইরে ওজুখানায় গিয়ে পরিষ্কার করে আনতে পারব?
closed

1 Answer

0 votes
by (804,930 points)
selected by
 
Best answer
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইতিকাফরত অবস্থায় ভুলেও এক মুহূর্তের জন্য মসজিদের সীমানার বাহিরে চলে গেল বা ইতিকাফ স্থলের সীমানার বাহিরে চলে গেলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। পরবর্তীতে রোযা সহ একদিন এক রাতের কাযা আদায় করতে হবে।

( فلو خرج ) ولو ناسيا ( ساعة ) زمانية لا رملية كما مر ( بلا عذر فسد ) (الدر المختار مع رد المحتار ۲/٤٤۷, الفتاوى الهندية ۱/۲۱۲)(احسن فتاوی ،ص٤٤۷،ج ٤)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মসজিদের সীমানা বলতে যেই জায়গাকে নামাযের জন্য তৈরী করা হয়েছে, সেই জায়গা থেকে বের হলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। যিনি অজু খানা পরিস্কার করেছেন, উনার ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।

থালাবসন ধৌত করা বা দস্তারখানা ধৌত করার নিমিত্তে মসজিদ বের হলেও ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।

لما فى الفقه الإسلامي وأدلته:
"ولا بأس أن يأكل المعتكف في المسجد، ويضع سُفْرة كيلا يلوث المسجد، ويغسل يده في الطست، ولا يجوز أن يخرج لغسل يده؛ لأن من ذلك بداً".(الباب الثالث الصیام، الفصل الثانی الاعتکاف، المبحث الرابع: ما يلزم المعتكف وما يجوز له، ج:3، ص:1771، ط:دارالفکر)

وفى الفتاویٰ الشامية :
"فيظهر من بحث ابن الهمام لزوم الاعتكاف المسنون بالشروع وإن لزوم قضاء جميعه أو باقيه مخرج على قول أبي يوسف أما على قول غيره فيقضي اليوم الذي أفسده لاستقلال كل يوم بنفسه".(کتاب الصوم، باب الاعتکاف، ج:2، ص:444، ط:ایچ ایم سعید)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...