আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসা মূলত জীন ও শয়তানের প্রভাবে হয়, যার জন্য রুকিয়া করা প্রয়োজন। রুকইয়াহ ফ্রি সেশনের জন্য… এখানে ক্লিক করুন

0 votes
67 views
in সাওম (Fasting) by (9 points)
আসসালামু আলাইকুম, আমার মহল্লার মসজিদ ২ তলা বিশিষ্ট। আর ২ তলায় উঠার জন্য মসজিদ ভবনের ২ পাশে অর্থাৎ উত্তর পাশে ১টা ও দক্ষিণ পাশে ১টা মোট ২টা সিড়ি আছে। ২টা সিঁড়িই মসজিদ ভবন থেকে আনুমানিক ৫ হাত দূরে কিন্তু মজিদের ওয়াকফকৃত এরিয়ার ভিতরে অবস্থিত। এখন আমি মসজিদের ২য় তলায় মাকতাবে বাচ্চাদের পড়ায়। সে জন্য ২য় তলায় ইত্তেফাক করতে চায়ছিলাম।  নিচে ২ জন অলরেডি ইত্তেকাফে আছে। আমিও কাল নিচেই ছিলাম। চায়ছিলাম উপরে করতে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট না থাকায় উপরে যায়নি। এখন সকাল বিকাল বাচ্চাদের পড়ালে সকলের একটু অসুবিধাও হচ্ছে। আমার প্রশ্ন- আমি কি এখন ২য় তলায় ইত্তেফাক করতে পারব? এক্ষেত্রে সিড়িতো মসজিদের ভবনের বাহিরে, তাহলে কি সেই সিড়ি দিয়ে ২য় তলায় উঠানামা করতে পারব?

1 Answer

0 votes
by (807,660 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
দুই তলা বিশিষ্ট মসজিদে উপর তলা থেকে উঠা নামার সিড়ি যদি মসজিদের বাহিরে হয়, তাহলে দ্বিতীয় তলায় ইতিকাফ করা যাবে না। কেউ ইতিকাফে বসার পর সিড়ি দিয়ে নিচে নামলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে। শুধুমাত্র মুওয়াজ্জিন আজান দেওয়ার জন্য যাতায়াত করতে পারবে যদি প্রয়োজন পড়ে। সুতরাং আপনি নিচ তলায় ই থাকেন।

لما فى البحرالرائق:
"وصعود المئذنة إن كان بابها في المسجد لا يفسد الإعتكاف وإن كان الباب خارج المسجد فكذلك في ظاهر الرواية قال بعضهم هذا في المؤذن؛ لأن خروجه للآذان يكون مستثنى عن الإيجاب أما في غير المؤذن فيفسد الإعتكاف والصحيح أن هذا قول الكل في حق الكل لأنه خرج لإقامة سنة الصلاة وسنتها تقام في موضعها فلا تعتبر خارجا."(كتاب الصوم، باب الإعتكاف، ج:2، ص:326، ط: دار الكتاب الإسلامي)

وفى فتح القدیر:
"وصعود المئذنة إن كان بابها من خارج المسجد لا يفسد في ظاهر الرواية. وقال بعضهم: هذا في حق المؤذن لأن خروجه للأذان معلوم فيكون مستثنى.أما غيره فيفسد اعتكافه، وصحح قاضي خان أنه قول الكل في حق الكل، ولا شك أن ذلك القول أقيس بمذهب الإمام."(كتاب الصوم، باب الإعتكاف، ج:2، ص:396، ط: دار الفكر)

وفى احسن الفتاوی:
"اگر مأذنہ کادروازہ مسجد میں داخل ہے تو وہاں معتکف بہر حال ہروقت جاسکتاہے، اور اگر دروازہ مسجد سے خارج ہے تو صرف اذان دینے کی غرض سے جاسکتاہے"۔(کتاب الصوم، باب الاعتکاف، ج: 4، ص: 508، ط: سعید)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...